শুক্রবার, ০৩ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৩ জুলাই ২০২৬, ২১:০৪

চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার পেলেন ছয় লেখক

প্রেস বিজ্ঞপ্তি॥
চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার পেলেন ছয় লেখক

দেশের ছয় গুণী লেখক পেয়েছেন চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার।

শুক্রবার (৩ জুলাই ২০২৬) সকালে চাঁদপুর শহরের একটি অভিজাত চাইনিজ রেস্টুরেন্টের হল রুমে আনুষ্ঠানিকভাবে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করেন একাডেমির মহাপরিচালক অ্যাড. রফিকুজ্জামান রণি।

এ সময় তিনি বলেন, দু বছরের পুরস্কার এক সঙ্গে দেয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা। ২০২৫-এ কবিতায় রহমান হেনরী, কথাসাহিত্যে আকিমুন রহমান ও শিশুসাহিত্যে এনায়েত রসুল এবং ২০২৬-এ কবিতায় জরিনা আখতার, প্রবন্ধসাহিত্যে প্রণব মজুমদার ও নাটকে মোস্তফা কামাল যাত্রা পেয়েছেন চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার।

একাডেমির সভাপতি আয়েশা আক্তার রুপার সভাপতিত্বে বক্তব্য রাখেন উদযাপন পরিষদের আহ্বায়ক শিউলী মজুমদার, সদস্য সচিব কামরুন্নাহার বিউটি, জুরি বোর্ডের সদস্য সচিব নন্দিতা দাস, একাডেমির নিয়ন্ত্রণ পরিষদের চেয়ারম্যান আসাদুল্লা কাহাফ, পরিচালক ফেরারী প্রিন্স, নির্বাহী পরিচালক আইরিন সুলতানা লিমা, বিজ্ঞান ও আইসিটি পরিচালক রাসেল ইব্রাহীম, প্রচার ও প্রকাশনা পরিচালক নাজমুল ইসলাম ও প্যাপিরাস পাঠাগারের প্রধান পরিচালক মিজানুর রহমান স্বপন।

সভাপতির বক্তব্যে আয়শা আক্তার রুপা বলেন, আগামী দু সপ্তাহের মধ্যে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেয়ার প্রস্তুতি নিচ্ছি আমরা। রফিকুজ্জামান রণি বলেন, প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের জন্যে একটি উপ-কমিটিকে দায়িত্ব দেয়া হয়েছে। আশা করি দ্রুত সময়ের মধ্যে দেশবরেণ্য লেখকদের উপস্থিতিতে পুরস্কার প্রদানের আয়োজনটি সম্পন্ন করতে পারবো।

২০১৯ সাল থেকে প্রতিবছর নিয়মিতভাবে এ পুরস্কার দেয়া হচ্ছে। ইতঃপূর্বে আশরাফ আহমদ, নাহিদা আশরাফী, হাসান আলী, শহীদুল্লাহ ফরায়জী, মোহাম্মদ আজাদ হোসেন, হোসেন দেলওয়ার, মিল্টন খন্দকার, হাসনাত আমজাদ, গৌরাঙ্গ সাহা, রকিব লিখন, জামসেদ ওয়াজেদ, মজিদ মাহমুদ, হামিদ কায়সার, তপন বাগচী, মনি হায়দার, বীরেন মুখার্জী, মিলু শামস, স্বরূপ রতন দত্ত, ফারহানা রহমান, রকিবুল হাসান, মাসুদুল হক, পারভীন সুলতানা, হেনরী স্বপন, নিলুফা আক্তার, মামুন রশীদ এবং প্রত্যয় হামিদসহ দেশের অনেক গুণীজনের হাতে উঠেছে এ পুরস্কার। এবারের আয়োজনে অনুষ্ঠান পার্টনার কনসেপ্ট আইএলটিএস এন্ড স্পোকেন সেন্টার চাঁদপুর ও অনলাইন নিউজ পোর্টাল ফোকাস মোহনা.কম।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়