প্রকাশ : ২৪ মে ২০২৬, ১০:২৩
এইদিনে
১৯৯৬ সালের এইদিনে ফরিদগঞ্জ ডিগ্রি কলেজ কেন্দ্রে পরিদর্শকের ওপর পরীক্ষার্থীরা অতর্কিত হামলা চালায়।
২০০০ সালের এইদিনে চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডে বিধি বহির্ভূতভাবে টেন্ডার প্রদানে পৌনে ৩ লাখ টাকা ক্ষতি হওয়ায় ৫ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন ব্যুরোতে মামলা হয়।
২০০৮ সালের এইদিনে রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত সাঁতারু অরুণ নন্দী সুইমিংপুলে দু'দিনব্যাপী চট্টগ্রাম বিভাগীয় আন্তঃজেলা ক্রীড়া সংস্থার বয়সভিত্তিক সাঁতার প্রতিযোগিতার উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার হোসাইন জামিল।
২০১১ সালের এইদিনে মতলব উত্তরের আবুরকান্দি গ্রামের রোজিনা (২৪) ধান ভাঙ্গানোর মেশিনের রুলারের সাথে ওড়না আটকিয়ে মারা যান।
২০১২ সালের এইদিনে চাঁদপুর শহরের নাজিরপাড়ায় সন্ত্রাসী হামলায় নিহত বিল্লাল দেওয়ান হত্যা মামলার আসামী স্বপন বেপারী (২৩) কে আটক করা হয়।
২০১৮ সালের এইদিনে মতলব উত্তরের চরপাথালিয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় হাজেরা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়।
২০২১ সালের এইদিনে চাঁদপুরে একদিনে ২৩ জনের করোনা শনাক্ত হয়।
২০২২ সালের এইদিনে ফরিদগঞ্জের হাঁসা এলাকায় অটোবাইক দুর্ঘটনায় আকাশ (১৩) নামে এক কিশোর মারা যায়।
২০২৫ সালের এইদিনে কচুয়া উপজেলা যুবলীগের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক শামীমকে ডিবি পুলিশ ঢাকা থেকে আটক করে।








