শুক্রবার, ১৫ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৪ মে ২০২৬, ২৩:২৯

পবিত্র হজ্ব পালনের উদ্দেশ্যে অ্যাড. শাহজাহান মিয়ার সৌদি আরব গমন

অনলাইন ডেস্ক
পবিত্র হজ্ব পালনের উদ্দেশ্যে অ্যাড. শাহজাহান মিয়ার সৌদি আরব গমন

পবিত্র হজ্ব পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাচ্ছেন চাঁদপুর জেলা জামায়াতের সেক্রেটারী ও সাবেক এমপি পদপ্রার্থী অ্যাড. মো. শাহজাহান মিয়া। সঙ্গে যাবেন তাঁর সহধর্মিণী আল আমিন একাডেমী স্কুল এন্ড কলেজের ছাত্রী শাখার সহকারী প্রধান শিক্ষক ফাতেমা আক্তার।

১৪ মে ২০২৬ (বৃহস্পতিবার) মধ্য রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি বিমানের একটি ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশ্যে তাঁরা রওয়ানা হন। তিনি বৃহস্পতিবার সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন।

আল্লাহপাক যেন হজ্বের এই সফর নিরাপদ করেন এবং সকল আহকাম সুন্দরভাবে পালন করার তৌফিক দান করেন এ জন্য তিনি সকলের নিকট দোয়া কামনা করেছেন। সময় স্বল্পতার কারণে তিনি সকল আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবসহ শুভাকাঙ্ক্ষীদের সাথে দেখা করতে না পারায় দুঃখ প্রকাশ করেন।

তিনি বলেন, আমি দীর্ঘ বছর যাবত বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা ও শহরের দায়িত্বে ছিলাম। চাঁদপুর জজকোর্টের সিনিয়র আইনজীবী হিসেবে কর্মরত। এছাড়া বিভিন্ন সামাজিক সংগঠন, ধর্মীয় এবং শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত আছি। আমার এই রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে কারো মনে যদি জানা অথবা অজানায় কষ্ট দিয়ে থাকি, তাহলে আপনারা আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। ১৪ মে রাতে আমি পবিত্র হজ্ব পালনে যাচ্ছি। এজন্য আমি আপনাদের সকলের কাছে দোয়া কামনা করছি। পাশাপাশি আমিও মহান আল্লাহর দরবারে চাঁদপুরবাসীর জন্য দোয়া করবো।

অ্যাড. মো. শাহজাহান মিয়া সহধর্মিণীসহ হজ্ব পালন শেষে ঈদুল আজহার এক সপ্তাহ পর তারা দেশে ফিরে আসার কথা।

সূত্র : দৈনিক চাঁদপুর দিগন্ত।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়