প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৬, ১৫:৩৫
মতলব দক্ষিণ বিএনপি নেতা ইলিয়াস মিজির মায়ের ইন্তেকাল
বাবুরহাটে প্রথম জানাজাশেষে পারিবারিক কবরস্থানে দাফন

মতলব দক্ষিণ উপজেলার ৫ নম্বর উপাদী উত্তর ইউনিয়নের চারবারের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা তাঁতী দলের সহ-সভাপতি হাজী ইলিয়াস মিজির মা মমতাজ বেগম (৮২) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
|আরো খবর
বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) রাত ২টা ৪৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন ও রাজনৈতিক সহযোদ্ধাদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমা মমতাজ বেগম চাঁদপুর সদর উপজেলার ৩ নম্বর কল্যাণপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ আব্দুল মান্নান মালের বড় বোন এবং মরহুম গফুর মালের জ্যেষ্ঠ সন্তানদের একজন (ছয় মেয়ে ও এক ছেলের মধ্যে দ্বিতীয়)। মৃত্যুকালে তিনি পাঁচ ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার সকাল ১০টায় চাঁদপুর সদর উপজেলার বাবুরহাটে পৈতৃক বাড়িতে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মুফতি ফারুক আহমেদ। জানাজা শেষে মতলব দক্ষিণ উপজেলার ৫ নম্বর উপাদী উত্তর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ঐতিহ্যবাহী মিজি বাড়ির পারিবারিক কবরস্থানে স্বামীর কবরের পাশে তাঁকে দাফন করা হয়।
মায়ের বিদায়ে শোকাহত ছেলে হাজী ইলিয়াস মিজি মরহুমার রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন। মহান আল্লাহ তাআলা যেন তাঁর মাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন—তিনি সে প্রার্থনা জানান।
মরহুমা মমতাজ বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বরা।








