রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ২০:৪৬

নবীজির কটূক্তিকারীর মৃত্যুদণ্ড ও কাদিয়ানীদের কাফের ঘোষণার দাবি সন্তোষপুরের পীরের

ফরিদগঞ্জ ব্যুরো
নবীজির কটূক্তিকারীর মৃত্যুদণ্ড ও কাদিয়ানীদের কাফের ঘোষণার দাবি সন্তোষপুরের পীরের

কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে ‘কাফের’ বা অমুসলিম ঘোষণা এবং মহানবী হজরত মুহাম্মদ (সা.)কে কটূক্তির দায়ে মৃত্যুদণ্ডের বিধান রেখে আইন পাসের দাবি জানিয়েছেন ফরিদগঞ্জের ঐতিহ্যবাহী সন্তোষপুর দরবার শরীফের পীর সাহেব হযরত মাওলানা শাহ আব্দুল করীম বীন মোহাম্মদ।

শনিবার (১৮ এপ্রিল ২০২৬) সন্তোষপুর দরবার শরীফের নেছার মঞ্জিল মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ দাবি জানান।

মাওলানা শাহ আব্দুল করীম বীন মোহাম্মদ বলেন, গত বুধবার (১৫ এপ্রিল ২০২৬) জাতীয় সংসদে মহানবী (সা.)কে কটূক্তির দায়ে মৃত্যুদণ্ডের বিধান ও কাদিয়ানীদের কাফের ঘোষণার দাবি জানিয়েছেন ব্রিটিশবিরোধী আন্দোলনের নেতা হাজী শরিয়ত উল্যাহর বংশধর ও মাদারীপুরের শিবচর আসনের সংসদ সদস্য পীরজাদা সাঈদ উদ্দিন আহমদ হানজালা।

এ দাবির সঙ্গে একমত পোষণ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়ে অনুরোধ করছি, মহান জাতীয় সংসদে আইন করে যেনো কাদিয়ানীদের কাফের ঘোষণা এবং নবীজিকে কটূক্তির দায়ে মৃত্যুদণ্ডের বিধান পাস করা হয়। এই দাবিটি আমাদের দীর্ঘদিনের নীতিগত অবস্থান ও ধর্মীয় বিশ্বাসের অংশ। এটি আমাদের একার নয়, দেশের সকল মুসলিমের দাবি।

সভায় সন্তোষপুর দরবার শরীফের উদ্যোগে ইসলাম প্রচার ও মানবতার কল্যাণে ‘মুসলেহিয়া ফাউন্ডেশন’ প্রতিষ্ঠার ঘোষণা দেয়া হয়। এ সময় জেলা-উপজেলা থেকে আগত হক্কানী আলেম ও ওলামায়ে কেরাম বক্তব্য রাখেন। উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ফাউন্ডেশনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

সন্তোষপুর দরবার শরীফের প্রতিষ্ঠাতা ও মরহুম পীর মাওলানা মুসলেহ উদ্দিনের নামে প্রতিষ্ঠিত এ ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে উপস্থিত সবার মতামতের ভিত্তিতে বর্তমান পীর হযরত মাওলানা শাহ আব্দুল করীম বীন মোহাম্মদকে ঘোষণা করা হয়। সংস্থাটি দরবার শরীফের পরিচালনায় ইসলাম প্রচারের পাশাপাশি সমাজসেবামূলক কর্মকাণ্ড চালাবে।

আলোচনা শেষে দেশ ও জাতির সার্বিক সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

উল্লেখ্য, প্রায় শত বছর আগে ফরিদগঞ্জের চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নে সন্তোষপুর দরবার শরীফ প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে নানা ষড়যন্ত্র মোকাবেলা করে ত্যাগ ও সুনামের সঙ্গে সঠিক আকিদায় ইসলাম প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে এই দরবারের অনুসারী ভক্ত, আশেকান ওলামায়ে কেরামগণ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়