সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ১৯:০৯

বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি সম্পন্ন

আব্দুল্লাহ আল মামুন
বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি সম্পন্ন

চাঁদপুরের ঐতিহ্যবাহী বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে গ্রহণ করা হয়েছে বর্ণিল আয়োজন। নববর্ষকে ঘিরে কলেজ ক্যাম্পাসজুড়ে বইছে উৎসবের আমেজ। শিক্ষার্থীরা নিজ উদ্যোগে রঙ-তুলির ছোঁয়ায় ক্যাম্পাসকে সাজিয়ে তুলেছে বাংলার চিরায়ত রূপে, যা দর্শনার্থীদের কাছে অত্যন্ত দৃষ্টিনন্দন ও আকর্ষণীয় হয়ে উঠেছে।

কলেজের অধ্যক্ষ মোশাররফ হোসেন জানান, নববর্ষের দিন সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত কলেজ প্রাঙ্গণে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে চাঁদপুরের জনপ্রিয় সাংস্কৃতিক সংগঠন ‘আনন্দধ্বনি সংগীত শিক্ষালয়’-এর শিল্পীরা সংগীত পরিবেশন করবেন। পাশাপাশি থাকবে কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা।

অধ্যক্ষ আরও জানান, উৎসবকে প্রাণবন্ত করতে কলেজ কর্তৃপক্ষ সকল অংশগ্রহণকারীর জন্য মিষ্টিমুখের ব্যবস্থা করেছে। নববর্ষের আনন্দ ভাগাভাগি করে নিতে তিনি শিক্ষার্থী, অভিভাবক ও সর্বস্তরের মানুষকে অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আন্তরিক আহ্বান জানান।

বাংলা নববর্ষকে কেন্দ্র করে এ ধরনের আয়োজন নতুন প্রজন্মের মাঝে বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সচেতন মহল।

ডিসিকে/ এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়