প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬, ২৩:৩৬
গণমাধ্যম সাংবাদিকতায় মাস্টার্সে উজ্জ্বল হোসাইন প্রথম শ্রেণীতে উত্তীর্ণ

দৈনিক চাঁদপুর কণ্ঠের সিস্টেম ডেভলপার ও অনলাইন সংস্করণের মুখ্য কর্তাব্যক্তি উজ্জ্বল হোসাইন বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত গণমাধ্যম সাংবাদিকতার মাস্টার্স ফাইনাল পরীক্ষায় প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছেন। শনিবার (৪ এপ্রিল ২০২৬) এ পরীক্ষার ফলাফলে তাঁর এ কৃতিত্বর খবর জানা গেছে। তিনি চাঁদপুর ডায়াবেটিক হাসপাতালের আইটি কর্মকর্তা, সাহিত্য একাডেমি, চাঁদপুরের নির্বাচিত নির্বাহী সদস্যসহ বহু সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে সক্রিয়ভাবে জড়িত। তিনি একজন সুলেখক। চাঁদপুর জেলায় সমাজসেবার পুরানো সংগঠন চাঁদপুর রোটারী ক্লাবের তিনি সাবেক সম্পাদক ও ২০২৭-২০২৮ রোটারী বর্ষের নির্বাচিত সভাপতি। তাঁর সহধর্মিণী নাসরিন আক্তার চাঁদপুরের প্রসিদ্ধ শিক্ষা প্রতিষ্ঠান উদয়ন শিশু বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ও ইনার হুইল ক্লাব অব চাঁদপুর সেন্ট্রালের সাবেক সভাপতি। উজ্জ্বল হোসাইন এক পুত্র ও কন্যা সন্তানের জনক। তাঁর কৃতিত্বে চাঁদপুর কণ্ঠ পরিবার তাঁকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে।





