প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৯
পশ্চিম সকদীতে দেড় লাখ টাকায় ধর্ষণ চেষ্টার ঘটনা ধামাচাপা
শিশুর পরিবার পেয়েছে ৬৫ হাজার টাকা

|আরো খবর
জানা যায়, পশ্চিম সকদী গ্রামের কালার বাপের (মেনার) বাড়ির আরশাদ মিয়ার ছেলে বাবুল এক শিশুকে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) সকালে ধর্ষণচেষ্টা করে। এ নিয়ে এলাকায় হৈচৈ পড়ে যায়। এ ঘটনা ধামাচাপা দেওয়ার জন্যে বাবলু ও তার পরিবার বিভিন্নজনের কাছে যায়। পরে একটি প্রভাবশালী মহল উভয়পক্ষকে নিয়ে সালিসি বৈঠক বসে। বৈঠকে অভিযুক্ত বাবুল শিশুর পরিবারকে ১ লাখ ৫০ হাজার টাকা দেয়ার সিদ্ধান্ত হয়।
সালিসি বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ধর্ষণচেষ্টাকারী বাবুল সালিসদের হাতে ১ লাখ ৫০ হাজার টাকা দিয়ে দেয়। কিন্তু সালিসগণ শিশুর পরিবারকে ৬৫ হাজার টাকা দিয়ে বাকি টাকা আত্মসাৎ করেন। পরদিন এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের মাঝে ক্ষোভ দেখা দেয়।
এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক ক'জন জানান, এলাকার ক'জন প্রভাবশালী মিলে রাতের বেলায় বসে দেড় লাখ টাকায় ধর্ষণচেষ্টার ঘটনা ধামাচাপা দেন। তারা শিশুর পরিবারকে ৬৫ হাজার টাকা দিয়ে বিদায় করেন। বাবুল আগেও একটি অপকর্ম করেছে। তাও এলাকার সালিসরা তা সমাধান করে দেন। এ ব্যাপারে প্রশাসনের দৃষ্টি দেওয়া জরুরি।





