শুক্রবার, ০৩ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাড. সলিম উল্লা সেলিম!

প্রকাশ : ৩০ মার্চ ২০২৫, ০৫:১৪

এইদিনে

অনলাইন ডেস্ক

১৯৯৩ সালের এই দিনে চঁাদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে চলাচলকারী যাত্রীবাহী বাস দুর্ঘটনায় রাজাপুর সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ কামরুজ্জামান মারা যান।

২০০৬ সালের এই দিনে প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০০৬ উপলক্ষে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় চঁাদপুর হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চট্টগ্রাম বিভাগে ৫ম বারের মতো শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হয়।

২০১১ সালের এই দিনে চঁাদপুর শহরের কদমতলা এলাকায় কানাই পোদ্দারের শিশুপুত্র রকি পোদ্দার (১০) খেলার ছলে গলায় ফঁাস লেগে মারা যায়।

২০১৪ সালের এই দিনে চঁাদপুরের প্রবীণ সাংবাদিক চঁাদপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও কুমিল্লা শিক্ষা বোর্ডের অবসরপ্রাপ্ত স্পোর্টস অফিসার কামরুজ্জামান চৌধুরী (৭৫) ঢাকা স্কয়ার হাসপাতালে মারা যান।

২০১৬ সালের এই দিনে হাজীগঞ্জের কদমতলী দোকানঘর এলাকায় সড়ক দুর্ঘটনায় সিফাত (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়।

২০১৭ সালের এইদিনে হাজীগঞ্জের আলীগঞ্জ হযরত মাদ্দাহখঁা মসজিদ গেইটের সামনে পিকআপ ভ্যানের ধাক্কায় আবু রায়হান (১৪) নামে এক স্কুল ছাত্র নিহত হয়।

২০১৮ সালের এইদিনে চঁাদপুর শহরের লঞ্চঘাট এলাকায় ডাকাতিয়া নদী থেকে মোঃ আল-আমিন নামে এক স্কুল ছাত্রের লাশ উদ্ধার করা হয়।

২০২১ সালের এইদিনে চঁাদপুর মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে আন্তঃজেলা চোর চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করে।

২০২২ সালের এইদিনে চঁাদপুরে ২ জনের করোনা শনাক্ত হয়।

২০২৩ সালের এইদিনে হাজীগঞ্জ বাজারস্থ আমিন রোডে পচা খেজুর বিক্রির দায়ে মেসার্স সালমান সাইক এন্টারপ্রাইজের প্রতিনিধি মোঃ ফারুক হোসেনকে ২০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়