বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২২

চাঁদপুর-২ আসনে শান্তিপূর্ণ ভাবে চলছে ভোট গ্রহণ, ভোটারদের দীর্ঘ লাইন

মাহবুব আলম লাভলু
চাঁদপুর-২ আসনে শান্তিপূর্ণ ভাবে চলছে ভোট গ্রহণ, ভোটারদের দীর্ঘ লাইন

চাঁদপুর-২ (মতলব উত্তর- মতলব দক্ষিণ) আসনে শান্তিপূর্ণভাবে চলছে ভোট গ্রহণ। সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ শুরুর আগেই ভোটাররা লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। বেলা বাড়ার সাথে সাথে কয়েক কেন্দ্র ঘুরে দেখা যায় ভোটারদের দীর্ঘ লাইন। নারী ভোটারদের উপস্থিত চোখে পড়ার মতো।

চাঁদপুর-২ (মতলব উত্তর -মতলব দক্ষিণ) আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১ হাজার ৬১ জন। পুরুষ ভোটার ২ লাখ ৫৬ হাজার ৫০০ জন ও মহিলা ভোটার ২ লাখ ৪৪ হাজার ৫৫৯ জন এবং হিজড়া ভোটার ২ জন। ১৫৫টি ভোট কেন্দ্রে ভোটারেরা ভোট প্রদান করবে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় এই আসনের ১৫৫টি ভোট কেন্দ্রের মধ্যে ২২টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে মতলব উত্তরে ১৪টি এবং মতলব দক্ষিণে ৮টি কেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এ আসনে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন বিএনপি মনোনীত প্রার্থী মো. জালাল উদ্দিন, ১০ দলীয় জোট (এলডিপি) মো. বিল্লাল হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মানসুর আহমেদ সাকি, জাতীয় পার্টির মো. এমরান হোসেন মিয়া, বাংলাদেশ রিপাবলিকান পার্টির মো. ফয়জুন্নুর, গণঅধিকার পরিষদের মো. গোলাপ হোসেন, বাংলাদেশ লেবার পার্টির নাসিমা নাজনিন সরকার ও নাগরিক ঐক্যের মো. এনামুল হক। তার মধ্যে গণঅধিকার পরিষদের মো. গোলাপ হোসেন বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়াবার ঘোষণা দিয়েছেন।

সকালে লুধুয়া স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী মো. জালাল উদ্দিন। এ সময় তিনি বলেন, শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ভোটাররা দীর্ঘদিন ভোট দিতে পারেননি। ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে এসে ভোট প্রদান করছেন। ধানের শীষ বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবে

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি জানান, ভোটগ্রহণ সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ চলছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি রয়েছে কেন্দ্রগুলোতে, ফলে ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারছেন।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়