সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬, ০১:১৪

বাসস্ট্যান্ডে মোবাইল কোর্টের অভিযানে দু হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা

বাসস্ট্যান্ডে মোবাইল কোর্টের অভিযানে দু হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা
অনলাইন ডেস্ক

চাঁদপুর শহরের বাসস্ট্যান্ড এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে বিভিন্ন অনিয়মের দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (৮ নভেম্বর ২০২৬) পরিচালিত এ অভিযানে 'গ্রিন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট' এবং 'ভাই ভাই আবাসিক বোর্ডিং'-কে এ অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান সূত্র জানায়, হোটেল ও রেস্তোরাঁ আইন অনুযায়ী প্রয়োজনীয় নিবন্ধন ও লাইসেন্স না থাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘন করে প্রতিশ্রুত পণ্য ও সেবা সঠিকভাবে না দেওয়ার অপরাধে প্রতিষ্ঠান দুটিকে জরিমানা করা হয়।

অভিযানকালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে তাৎক্ষণিকভাবে তাদের অনিয়ম শুধরে নেওয়া এবং প্রচলিত আইন ও বিধিবিধান মেনে ব্যবসা পরিচালনার কঠোর নির্দেশনা দেওয়া হয়।

জেলা প্রশাসন সূত্রে জানানো হয়, জনস্বার্থে ভোক্তা অধিকার সংরক্ষণ ও হোটেল-রেস্তোরাঁর সেবার মান নিশ্চিত করতে চাঁদপুর জেলা প্রশাসনের এ ধরনের তদারকি ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়