বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬, ১৫:২৬

কচুয়ায় ১০৫ পিস ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধি
কচুয়ায় ১০৫ পিস ইয়াবাসহ এক যুবক গ্রেপ্তার

কচুয়া পৌরসভার মাছিমপুর গ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ১০৫ পিস ইয়াবাসহ মো. বিল্লাল হোসেন (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

গত মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুরের উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তারকৃত বিল্লাল হোসেন কচুয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মাছিমপুর ভূঁইয়া বাড়ির মৃত আব্দুল জলিল ও মৃত মইফল বেগমের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাছিমপুর গ্রামে আসামির বসতঘরে অভিযান চালিয়ে তল্লাশি করা হয়। এ সময় তাঁর পরিহিত লুঙ্গির সামনের ডান কোচর থেকে স্বচ্ছ জিপারযুক্ত পলিপ্যাকেটে রাখা মিথাইল অ্যামফিটামিনযুক্ত গোলাপি রঙের ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁদপুরের পরিদর্শক ও মামলার বাদী মো. হুমায়ুন কবির ভূঁইয়া বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণি ১০(ক)-তে কচুয়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এই অভিযান পরিচালনা করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে নিশ্চিত করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়