বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬, ২০:২৭

হাজীগঞ্জে মন্দিরে হামলার মামলায় ৫২ জন খালাস, একজনের ৬ মাসের কারাদণ্ড

চৌধুরী ইয়াসিন ইকরাম।।

হাজীগঞ্জে শ্রীশ্রী গৌর নিতাই মন্দিরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলায় রাজন নামে এক আসামিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর ৫২ আসামিকে খালাস দেওয়া হয়েছে।

বুধবার (৭ অক্টোবর ২০২৬) দুপুরে চাঁদপুরের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শাহাদাতুল হাসান আল মুরাদ এই রায় ঘোষণা করেন।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০২১ সালের ১৪ অক্টোবর রাতে কুমিল্লার ঘটনার জের ধরে হাজীগঞ্জের রামপুর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওই রাতে ১০০ থেকে ১৫০ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রামপুর শ্রীশ্রী গৌর নিতাই মন্দিরে প্রবেশ করে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায় বলে এজাহারে উল্লেখ করা হয়।

ঘটনায় মন্দিরের প্রতিমা, স্বর্ণালংকার, পূজার সামগ্রী ও দানবাক্সের টাকা লুটপাটের পাশাপাশি উপস্থিত লোকজনকে মারধর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ আনা হয়। এ ঘটনায় মন্দিরের সভাপতি পাপন চন্দ্র সাহা বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ১৫০ থেকে ২০০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্য-প্রমাণ ও নথি পর্যালোচনা শেষে আদালত আসামি রাজনের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন এবং সম্পৃক্ততা না পাওয়ায় অপর ৫২ জনকে খালাস প্রদান করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়