প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ১০:৪৬
মহামায়াতে সরকারি খাল দখল করে পাকা দোকান নির্মাণ

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের চাঁদপুর সদর উপজেলার মহামায়া বাজারের সড়ক বিভাগের ব্রীজের নিচ দিয়ে ডাকাতিয়া নদীতে চলে যাওয়া খালের পশ্চিম পাশের অংশ পাকা করে ব্যক্তির দখলে যাচ্ছে। খালের তলদেশ থেকে পাকা দেয়াল তুলে স্থায়ী দোকান করা হচ্ছে। সেতুর একই অংশ ব্রীজের দক্ষিণ পাশের রেলিংসহ অর্ধেক অংশ দখল করে ইতোমধ্যে দোকান করা হয়েছে। যে খালের তলদেশ দখল করে পাকাকরণ করা হচ্ছে, সে অংশ দিয়ে অত্র অঞ্চলের পানি সড়কের উত্তর পাশ থেকে দক্ষিণ পাশ ধরে ডাকাতিয়াতে নামে। দখলে যাওয়া খালের অংশ উদ্ধার করা না গেলে পর্যান্ত পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হবে, পরিণামে এ অঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হবে। ছবিটি শনিবার (১৭ এপ্রিল ২০২৬) দুপুরে তুলেছেন চাঁদপুর কণ্ঠের হাজীগঞ্জ ব্যুরো ইনচার্জ কামরুজ্জামান টুটল।








