প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ২৩:০০
মতলব উত্তরে লঞ্চের নিচে ট্রলার শ্রমিকের পা ভেঙ্গে গুরুতর আহত

মতলব উত্তর উপজেলার আমিরাবাদ লঞ্চঘাট এলাকায় লঞ্চের আঘাতে মোসলেম (৫০) নামে এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। রোববার (১২ এপ্রিল ২০২৬) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
|আরো খবর
স্থানীয় সূত্রে জানা যায়, আমিরাবাদ লঞ্চঘাটে একটি ট্রলার থেকে ‘গ্রীন ওয়াটার’ নামের লঞ্চে আম ওঠানোর সময় অসাবধানতাবশত ট্রলারটি লঞ্চের নিচে চলে যায়। এতে ট্রলারে থাকা শ্রমিক মোসলেম চাপা পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনায় তার বাম পা ভেঙ্গে ওপেন ফ্র্যাকচার হয় এবং দু পায়েই মারাত্মক আঘাত লাগে।
আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর হাসপাতালে নিয়ে আসা হলে কর্মরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
আহত মোসলেম মতলব উত্তর উপজেলার মনোহরখাদি গ্রামের বাসিন্দা। তার পিতার নাম হাসেম।
স্থানীয়রা জানান, লঞ্চঘাটে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতির কারণে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে, যা প্রতিরোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়া জরুরি।






