শনিবার, ০৪ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাড. সলিম উল্লা সেলিম!

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬, ১৩:১৯

হাইমচর মেঘনায় জাটকা ধরার অপরাধে ৩৮ জেলে আটক

স্টাফ রিপোর্টার
হাইমচর মেঘনায় জাটকা ধরার অপরাধে ৩৮ জেলে আটক

নিষেধাজ্ঞা অমান্য করে হাইমচর মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় জাটকা ধরার অপরাধে ৩৮ জেলেকে আটক করেছে উপজেলা টাস্কফোর্স। শুক্রবার (৩ এপ্রিল ২০২৬) রাতে মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় বিশেষ অভিযানে এসব জেলেদের আটক করা হয়। শনিবার (৪ এপ্রিল ২০২৬) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এ.বি.এম. আশরাফুল হক।

উপজেলা মৎস্য অফিস থেকে জানানো হয়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে শুক্রবার (৩ এপ্রিল) বিকেল ৪টা থেকে মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় অভিযান পরিচালনা করে টাস্কফোর্স। এ সময় জাটকা ধরাবস্থায় ইশানবালা নামক স্থানে হাতেনাতে ৩৮ জেলেকে আটক করা হয়। আটক জেলেদের মধ্যে ১৩ জনকে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড এবং ১৫ জনকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। মানবিক দিক বিবেচনা করে ১০ জন শিশু জেলেকে মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয়। আটক জেলেরা সবাই শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার চরআত্রা এলাকার বাসিন্দা।

রাত ১১টার দিকে উপজেলার কাটাখালি লঞ্চঘাটের পন্টুনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রায়। হাইমচর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা এ.বি.এম. আশরাফুল হক বলেন, শুক্রবার বিকাল ৪টা থেকে শনিবার রাত সাড়ে ৩টা পর্যন্ত টাস্কফোর্স অভিযানের কার্যক্রম পরিচালনা করে। জাটকা রক্ষায় আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। নদীতে নিয়মিত টহল চলছে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কোনো ধরনের আপস করা হবে না।

অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী ইজাজ মাহমুদ সহ মৎস্য অধিদপ্তর ও টাস্কফোর্সের সদস্যরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়