শনিবার, ০৪ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাড. সলিম উল্লা সেলিম!

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬, ০৯:৪৬

মতলবে অবৈধভাবে মজুদ ৩৫০ লিটার ডিজেল জব্দ, আটক ১

রেদওয়ান আহমেদ জাকির
মতলবে অবৈধভাবে মজুদ ৩৫০ লিটার ডিজেল জব্দ, আটক ১

মতলব দক্ষিণ উপজেলায় অবৈধভাবে মজুদ করে রাখা ৩৫০ লিটার ডিজেল জব্দ ও মো. হাসান (৩০) নামের এক অসাধু ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (৩ এপ্রিল ২০২৬) রাত এগারোটার দিকে উপজেলার উত্তর নওগাঁও ঢালী মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযান সূত্রে জানা যায়, দোকানটির ভেতরে কয়েকটি প্লাস্টিকের ড্রামে ডিজেল সংরক্ষণ করে রাখা হয়েছিল। অধিক মূল্যে তেল বিক্রির অভিযোগে ব্যবসায়ীর অবৈধ মজুদে রাখা তেল জব্দ করা হয়েছে। পরে অসাধু ব্যবসায়ী মো. হাসানকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি তেলের সংকটের মধ্যে অবৈধ মজুদ রোধে সারাদেশে অভিযান জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে ওই দোকানে অভিযান চালিয়ে বিপুল ডিজেলের সন্ধান পাওয়া যায়। এ সময় দোকান মালিককে তেলসহ আটক করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব। মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান মানিকসহ পুলিশের সদস্যরা অংশ নেন।

সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব বলেন, যারা কৃত্রিম সংকট সৃষ্টি করে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলতে চায়, তারা প্রকৃত ব্যবসায়ী নয়। এই অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কে. এম. ইশমাম বলেন, অবৈধভাবে মজুদ করা ও অতিরিক্ত দামে বিক্রি করায় তাকে জরিমানা করা হয়েছে। প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়