রবিবার, ২৯ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ২৯ মার্চ ২০২৬, ১৮:২৬

শাহরাস্তিতে মেয়েকে ধর্ষণের মামলায় ঢাকা থেকে পাষণ্ড বাবা জসিম উদ্দিন আটক

মো. মঈনুল ইসলাম কাজল।।
শাহরাস্তিতে মেয়েকে ধর্ষণের মামলায় ঢাকা থেকে পাষণ্ড বাবা জসিম উদ্দিন আটক

নিজ কন্যা সন্তানকে ধর্ষণের অভিযোগে বাবা জসিম উদ্দিনকে ঢাকা থেকে আটক করেছে শাহরাস্তি থানা পুলিশ। রোববার (২৯ মার্চ ২০২৬) বেলা সাড়ে তিনটায় ঢাকার রায়েরবাগ এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়। শাহরাস্তি মডেল থানার ওসি মীর মাহবুবুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, নরপিশাচ জসিম কে আটক করে ঢাকা থেকে শাহরাস্তিতে নিয়ে আসা হচ্ছে। গত ৬ মার্চ স্বামীর বিরুদ্ধে মেয়েকে ধর্ষণের অভিযোগ এনে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন মেয়েটির মা শিরিন আক্তার। মেয়েটি অন্তঃসত্ত্বা হওয়ার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলে অভিযুক্ত বাবা পরিবারের সদস্যদের নিয়ে আত্মগোপনে চলে যায়। কয়েকদিন পর শিরিন আক্তার পালিয়ে এসে তার স্বামীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। মামলার সংবাদ পেয়ে জসিম উদ্দিন পরিবারের সদস্যদের রেখে পালিয়ে যায়। শাহরাস্তি থানা জসিম উদ্দিনকে ধরতে বেশ ক'বার অভিযান পরিচালনা করে। অবশেষে রোববার (২৯ মার্চ ২০২৬) উপপরিদর্শক মিঠুন দাসের নেতৃত্বে একটি দল তাকে আটক করতে সক্ষম হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়