বুধবার, ০৪ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ১৬-২৫ মার্চ নদীতে বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধ থাকবে : নৌপরিবহন মন্ত্রণালয়

প্রকাশ : ০৪ মার্চ ২০২৬, ১১:৪৬

মতলবে প্রাণ আরএফএলের বিক্রয় প্রতিনিধির মরদেহ উদ্ধার

রেদওয়ান আহমেদ জাকির
মতলবে প্রাণ আরএফএলের বিক্রয় প্রতিনিধির মরদেহ উদ্ধার

মতলব পৌরসভার দক্ষিণ বাইশপুর এলাকা থেকে অলক কুমার মোহন্ত (২৭) নামের এক যুবকের মরদেহ মঙ্গলবার (৩ মার্চ ২০২৬) রাত সাড়ে দশটার দিকে উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই এলাকার মতিন মৃধার ভবনের একটি কক্ষে ভাড়া থাকতেন ও প্রাণ আরএফএল কোম্পানির বিক্রয় প্রতিনিধি (এসআর) হিসেবে কাজ করছিলেন।জানা যায়, মতিন মৃধার বাড়ির একটি কক্ষে গত ৩ মাসে যাবত ভাড়া ছিলেন এই অলক কুমার মোহন্ত। ৩ মার্চ ২০২৬ (মঙ্গলবার) সারাদিন তিনি ঘর থেকে বের না হলে সন্দেহ হয় বাড়ির মালিকের । অনেক ডাকাডাকির পর ভেতর থেকে সাড়া না পেয়ে জানালা দিয়ে দেখতে পান বিছানায় ঘুমিয়ে আছেন অলক । পরে মতলব দক্ষিণ থানা পুলিশকে বিষয়টি অবহিত করলে পুলিশ কক্ষের দরজা কেটে তার মরদেহ উদ্ধার করে । নিহত অলকের বাড়ি রাজশাহীর নওগাঁও সদরের নেয়ামতপুরে । তার পিতার নাম অমল মোহন্ত।

বাড়ির মালিক মতিন মৃধা বলেন, আজ (মঙ্গলবার) সারাদিন তার কক্ষের দরজা বন্ধ থাকায় আমার সন্দেহ হয় । পরে বিষয়টি এলাকাবাসীকে জানালে তাদের সহযোগিতায় জানালা খুলে দেখতে পাই সে বিছানায় ঘুমিয়ে আছে । পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় । অলকের একাধিক সহকর্মী জানায়, গত ২ মার্চ সোমবার অলক কাজে এসেছিলো। আজ (মঙ্গলবার) সে কাজে আসেনি এবং মোবাইলে কল দিলে সে মোবাইল ফোন রিসিভ করেনি । মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ ( তদন্ত ) অখিল চন্দ্র সরকার জানান, ঘটনাস্থল থেকে অলকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে চাঁদপুর মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়