সোমবার, ০২ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ১৬-২৫ মার্চ নদীতে বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধ থাকবে : নৌপরিবহন মন্ত্রণালয়

প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ০৯:৫০

জাটকা রক্ষায় দুই মাসের অভয়াশ্রম শুরু

নিষেধাজ্ঞার প্রথমদিনে নৌকাসহ দু জেলে আটক

মো. মিজানুর রহমান।।
নিষেধাজ্ঞার প্রথমদিনে নৌকাসহ দু জেলে আটক

ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১ মার্চ থেকে শুরু হওয়া দু মাসের জাটকা রক্ষা অভিযান ও অভয়াশ্রমে নিষেধাজ্ঞা কার্যকর করার প্রথমদিন অতিবাহিত হয়েছে। চাঁদপুরসহ দেশের ৬টি মৎস্য অভয়াশ্রমে নিষেধাজ্ঞা চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত। প্রথমদিনে অভিযানে নেমেছে নৌ-পুলিশ, কোস্ট গার্ড ও মৎস্য বিভাগ। জেলেদের মধ্যে সচেতনতা বাড়াতে মাইকিংসহ বিতরণ করা হয়েছে লিফলেট।

লক্ষ্মীপুর জেলার চরআলেকজান্ডার হতে চাঁদপুরের ষাটনল পর্যন্ত মেঘনা নদীর ১০০ কিলোমিটার এলাকায় সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা দিয়েছে মৎস্য বিভাগ।

নিষেধাজ্ঞার প্রথমদিনে দেখা গেছে জেলেশূন্য মেঘনা নদী। ঘাট থেকে ছেড়ে যায়নি মাছ ধরার নৌকা ও ট্রলার। সব ধরনের বেচাকেনা বন্ধ থাকায় মাছঘাটে এখন সুনসান নীরবতা।

চাঁদপুর হরিণা ফেরিঘাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, মেঘনা নদী একদম ফাঁকা, কোনো জেলে নৌকা নেই। জেলেরা সচেতন হলেই ইলিশ উৎপাদন বৃদ্ধি সম্ভব।

এক জেলে বলেন, 'সরকারের এই নিষেধাজ্ঞা আমাদের ভালোর জন্যই। মাছ বড়ো হইলে আমাদেরই সুবিধা হইবো। এখন সরকার যদি আমাদের নগদ টাকা, চাল-ডাল দেয় তাইলে আমরা চলতে পারতাম।'

জাটকা সংরক্ষণ ও মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে ১ মার্চ রোববার ভোর থেকে অভিযান চালাচ্ছে জেলা মৎস্য বিভাগ। এর মধ্যে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার দায়ে আটক হয়েছে ২ জেলে। জব্দ করা হয়েছে তাদের ব্যবহৃত দুটি জেলে নৌকা। চাঁদপুর নৌ থানার এক প্রেস নোটে এ তথ্য জানানো হয়।

সদর নৌ থানা পুলিশ জানায়, দুটি নৌকাসহ দুটি জেলে নৌকা আটক এবং মৎস্য আইনে দুটি নিয়মিত মামলা রুজু হবে। আটক জেলেরা হলেন মনসুর আহমেদ (৪০) (পিতা মোস্তফা বেপারী) ও নেকমত আলি (৬০) (পিতা মৃত চান মিয়া, গ্রাম বাঁশগাড়ী, চাঁদপুর সদর)। মেঘনা নদীর রাজরাজেশ্বরের

মিনি কক্সবাজার হতে দুপুর ২টা ১০ মিনিটের সময় এদের গ্রেফতার করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়