প্রকাশ : ২৪ জুন ২০২৫, ২১:১৩
হাজীগঞ্জ উপজেলা হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের অবস্থান কর্মসূচি

মঙ্গলবার (২৪ জুন ২০২৫) ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে হাজীগঞ্জ উপজেলার কর্মরত সকল হেলথ অ্যাসিস্ট্যান্ট তাদের অ্যাসোসিয়েশনের উদ্যোগে ২ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করে। অবস্থান কর্মসূচি চলাকালীন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন হাজীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. ইউসুফ আলী পাটোয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইয়াছিন মোল্লার সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসেসিয়েশনের সাধারণ সম্পাদক আরীফ মোহাম্মদ রুহুল ইসলাম, উপজেলা হেলথ্ অ্যাসিস্ট্যান্ট অ্যাসেসিয়েশনের সহ-সভাপতি নারগিস সুলতানা, মো. গিয়াস উদ্দিন মজুমদার ও সাংগঠনিক সম্পাদক ফরিদা ইয়াসমিন।
|আরো খবর
- হাজীগঞ্জে বিনামূল্যে সেবাপ্রাপ্ত পাঁচ শতাধিক রোগীর মধ্যে দেড় শতাধিকের চক্ষু অপারেশনের ব্যবস্থা
- চার কিলোমিটারজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা শুরু : দখল-দূষণে মৃতপ্রায় খাল পুনরুদ্ধারের উদ্যোগ, পর্যায়ক্রমে মতলব ও হাজীগঞ্জ পর্যন্ত পরিচ্ছন্নতা কার্যক্রম
- হাজীগঞ্জের মেনাপুরে সড়ক দুর্ঘটনায় তরিকুল নিহতের ঘটনায় বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ
এ সময় বক্তারা বলেন, আমরা দীর্ঘদিন কর্তৃপক্ষের নিকট আমাদের দাবি উপস্থাপন করলেও কর্তৃপক্ষ তাতে কর্ণপাত করেননি। তাই আমরা বাধ্য হয়ে এ অবস্থান কর্মসূচি পালন করছি। ৬ দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো। এ সময় উপজেলার স্বাস্থ্য সহকারী, স্বাস্থ্য পরিদর্শকগণ উপস্থিত ছিলেন।








