শনিবার, ০৪ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৪ জুলাই ২০২৬, ০৮:৫২

স্বপ্ন

শিউলী আচার্য্য
স্বপ্ন

স্বপ্ন ছিল শিল্পী হব হইনি তো, তাতে কি। গান তো আমি গাই। হাসুক লোকে হাসবেই তো ভুল সুরে যে গাই।

স্বপ্ন ছিল কবি হব হইনি তো, তাতে কি লিখে যাচ্ছি যা ইচ্ছে তাই।

হাসুক লোকে হাসবেই তো কি লিখেছি ছাই। স্বপ্ন দেখতে ভালোবাসি

স্বপ্ন দেখি তাই স্বপ্নে ডুবে হারিয়ে যেতে ভালো লাগে ভাই। ফুলে ফুলে সাজিয়ে রাখবো স্বপ্নের বাড়িটা পূরণ হয়নি আজও তা তবুও আমি ছাড়ি না।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়