শনিবার, ০৪ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাড. সলিম উল্লা সেলিম!

প্রকাশ : ১৭ জুন ২০২৫, ০৯:০৪

চাঁদপুর কণ্ঠ প্রতিষ্ঠান হিসেবে অনন্য

হাসান আলী
চাঁদপুর কণ্ঠ প্রতিষ্ঠান হিসেবে অনন্য

চাঁদপুর জেলার সর্বপ্রথম দৈনিক চাঁদপুর কণ্ঠের একত্রিশ বছর পূর্ণ হতে চলছে। এতোদিন টিকে থাকার গৌরব অর্জন চাট্টিখানি কথা নয়। এটি শুধু একটি পত্রিকার জন্মদিন নয় বরং একটা স্বপ্ন, একনিষ্ঠতা ও নিরলস পরিশ্রমের সাক্ষ্য বহনকারী এক দীর্ঘপথ চলার অনন্য মাইলফলক।

মফস্বলের কণ্ঠস্বর হিসেবে চাঁদপুর কণ্ঠ তিন দশকের বেশি সময় ধরে জনমানুষের কথা তুলে ধরেছে, সমাজের সমস্যাগুলোকে সাহসিকতার সাথে তুলে ধরেছে এবং এক বিকল্প চিন্তার ক্ষেত্র গড়ে তুলেছে। যখন অনেক কণ্ঠ নিঃশব্দ হয়ে যায়, তখন চাঁদপুর কণ্ঠ হয়ে উঠে সত্যের মুখপত্র।

একটি সংবাদ মাধ্যম কেবল তথ্য পরিবেশন করেই থেমে থাকে না, এটি সমাজ গঠনের একটি শক্তিশালী মাধ্যম। এই দায়িত্ববোধ থেকেই চাঁদপুর কণ্ঠ গত ৩১ বছর ধরে সত্যনিষ্ঠ, নিরপেক্ষ এবং জনকল্যাণমুখী সাংবাদিকতা করে আসছে, যা এক অনন্য দৃষ্টান্ত।

এই দীর্ঘ পথচলায় চাঁদপুর কণ্ঠ মফস্বল সাংবাদিকতায় যে দৃঢ়তা, দায়িত্বশীলতা এবং পেশাদারিত্বের পরিচয় দিয়েছে তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।

স্থানীয় সমস্যা, সম্ভাবনা এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে পত্রিকাটির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিক।

এই ঐতিহাসিক মুহূর্তে আমি পত্রিকাটির সকল প্রতিষ্ঠাতা সদস্য, সাংবাদিক, কলাকুশলী, শুভানুধ্যায়ী ও পাঠকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, যাঁদের নিরলস পরিশ্রম, ভালোবাসা ও সহযোগিতার ফলেই আজকের এই অর্জন সম্ভব হয়েছে।

এই গৌরবোজ্জ্বল যাত্রার কেন্দ্রবিন্দুতে যিনি সর্বদা দৃঢ়চেতা, দক্ষ এবং আদর্শবান পথ প্রদর্শকের ভূমিকায় অবিচল থেকেছেন, তিনি হলেন প্রধান সম্পাদক কাজী শাহাদাত। গত ৩১ বছর ধরে তাঁর দূরদৃষ্টি, নিরলস পরিশ্রম ও আপোষহীন সততার মাধ্যমে তিনি শুধু পত্রিকাই গড়ে তোলেননি, বরং একটি চিন্তাশীল পাঠক সমাজ এবং সজাগ সামাজিক শক্তির জন্ম দিয়েছেন। তাঁর নেতৃত্বে চাঁদপুর কণ্ঠ যেমন সত্য ও ন্যায়ের পক্ষে দৃঢ় থেকেছে, তেমনি প্রতিকূল পরিস্থিতিতেও নিজের অবস্থান থেকে বিচ্যুত না হয়ে সৎ সাংবাদিকতার আদর্শকে জীবন্ত করে তুলেছে।

একজন প্রধান সম্পাদক হিসেবে তিনি যেমনি দক্ষ সংগঠক, তেমনি একজন চিন্তাশীল অভিভাবক। এই বিশেষ দিনে আমি প্রতিষ্ঠাতা ও সম্পাদক অ্যাডভোকেট ইকবাল-বিন-বাশার এবং প্রধান সম্পাদক কাজী শাহাদাতের প্রতি জানাই গভীর শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও ভালোবাসা।

হাসান আলী : প্রবীণ বিষয়ক লেখক, গবেষক ও সংগঠক।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়