শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬, ১৭:১৭

মতলবে আলিমে ফলাফলের চরম বিপর্যয়

পাসের হার ৩১.৬১, জিপিএ-৫ মাত্র ১টি

রেদওয়ান আহমেদ জাকির

মতলব দক্ষিণ উপজেলায় এবারের আলিম পরীক্ষার ফলাফলে চরম বিপর্যয় ঘটেছে। সার্বিক পাসের হার দাঁড়িয়েছে মাত্র ৩১.৬১ শতাংশে এবং পুরো উপজেলায় জিপিএ-৫ পেয়েছে মাত্র ১ জন শিক্ষার্থী। ফলাফলের এই ধস নামায় স্থানীয় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে চরম অসন্তোষ ও হতাশা বিরাজ করছে।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এবারের আলিম পরীক্ষায় উপজেলার ৭টি মাদ্রাসার মধ্যে মোট পরীক্ষার্থী ও পাসের চিত্র নিম্নরূপ: মতলব দারুল উলুম ইসলামিয়া ফাজিল মাদ্রাসা থেকে ২০ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১১ জন এবং জিপিএ-৫ পেয়েছে ১ জন, যার পাসের হার ৫৫ শতাংশ। ঘিলাতলী সামাদিয়া কাশিমুল কামিল মাদ্রাসা থেকে ২৬ জন অংশ নিয়ে পাস করেছে ১৪ জন (পাসের হার ৫৩.৮৪%)। নন্দিখোলা সিনিয়র মাদ্রাসা থেকে ১৬ জন অংশ নিয়ে পাস করেছে ৬ জন (পাসের হার ৩৭.৫০%)। কাচিয়ারা জামালিয়া আলিম মাদ্রাসা থেকে ২৪ জন অংশ নিয়ে পাস করেছে ৫ জন (পাসের হার ২০.৮৩%)। নওগাঁও রাশেদিয়া ফাজিল মাদ্রাসা থেকে ১৫ জন অংশ নিয়ে পাস করেছে ৩ জন (পাসের হার ২০ শতাংশ)। কালিয়াইশ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা থেকে ১৬ জন অংশ নিয়ে পাস করেছে ৩ জন (পাসের হার ১৮.৭৫ শতাংশ) এবং খর্গপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা থেকে ১৯ জন অংশ নিয়ে পাস করেছে মাত্র ১ জন (পাসের হার ৫.২৬ শতাংশ)।

উপজেলায় সর্বোচ্চ ৫৫ শতাংশ পাসের হার নিয়ে শীর্ষে রয়েছে মতলব দারুল উলুম ইসলামিয়া ফাজিল মাদ্রাসা এবং ৫.২৬ শতাংশ পাসের হার নিয়ে সর্বনিম্নে অবস্থান করছে খর্গপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়