রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ২১:৫৯

দামোদরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আব্দুল্লাহ আল মামুন
দামোদরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

শনিবার (২৫ এপ্রিল ২০২৬) চাঁদপুর সদর উপজেলার ৩নং দামোদরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব গোলাম কবীর চৌধুরী সিআইপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার একেএম মিজানুর রহমান।

এছাড়া আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষানুরাগী আনিসুর রহমান পিটার, বিশিষ্ট ব্যবসায়ী এনাম চৌধুরী, মহিউদ্দিন বেপারী, সাবেক ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান মন্টু বেপারী, বর্তমান ইউপি সদস্য শাহ্ মো. জাবেদ ও রবিউল প্রধানীয়া। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষানুরাগীগণ উপস্থিত ছিলেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিকা রাণী বিশ্বাসের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে দিনব্যাপী বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী শিক্ষিকা নাসরিন আক্তার।

সবশেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানটি প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয় এবং উপস্থিত শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে। এমন আয়োজন শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণে আরও অনুপ্রাণিত করবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়