শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬, ২১:৪৭

শাহরাস্তিতে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

শাহরাস্তি ব্যুরো।।
শাহরাস্তিতে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

ক্রীড়া পরিদপ্তর প্রণীত বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৫-২০২৬-এর আওতায় অ্যাথলেটিক্স প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। নিজ মেহের মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সার্বিক সহযোগিতায় বিদ্যালয় মাঠে আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আযাদ হোসেনের সভাপতিত্বে ও ক্রীড়া শিক্ষক আক্তার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা। জেলা ক্রীড়া অফিসের আয়োজনে শিক্ষার্থীদের খেলাধুলায় আগ্রহী করতে এ আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বেশ ক'টি শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধ শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়