বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ১৮:০০

ঘিলাতলী কামিল মাদরাসার দাখিল ও আলিম পরীক্ষার্থীদের সাফল্য কামনায় দোয়ানুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি।।
ঘিলাতলী কামিল মাদরাসার দাখিল ও আলিম পরীক্ষার্থীদের সাফল্য কামনায় দোয়ানুষ্ঠান

মতলব দক্ষিণ উপজেলার ঐতিহ্যবাহী ঘিলাতলী কামিল মাদরাসার ২০২৬ সালের দাখিল এবং আলিম পরীক্ষার্থীদের সাফল্য কামনায় দোয়ানুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) সকাল ৯টায় মাদরাসা মিলনায়তনে মাদরাসার অধ্যক্ষ এম এ বাশারের সভাপ্রধানে এবং আরবী প্রভাষক মাও. ইয়াসিন আল ফারুকীর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এ এস এম বদরুদ্দোজা দুলাল পাটোয়ারী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদরাসা গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য কাজী মো. ইয়াসিন, মাদরাসার উপাধ্যক্ষ মাও. মো. আবুল কাশেম, মাও. মো. ইলইয়াছ হোসাইন, মাও. মো. আলী আকবার, ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো. গোলাম জিলানী তালুকদার ও অভিভাবক সদস্য মো. আজহার মজুমদার। পরীক্ষার্থীদের সাফল্য কামনায় দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাদরাসার সহকারী অধ্যাপক মাও. মো. মিজানুর রহমান।

দোয়ানুষ্ঠানে উপস্থিত ছিলেন গভর্নিং বডির সদস্য মুহাম্মদ আরিফ বিল্লাহ, মো. সোহাগ বকাউল, খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. জাহাঙ্গীর হোসেন মিয়াজী ও সদস্য মো. মনির হোসেন ঢালী।

দোয়ানুষ্ঠানে দাখিল পরীক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মীর জামিল, ইসরাত জাহান জুমু ও ফাতেহা আক্তার। অনুষ্ঠানে পবিত্র কুরআন তিলাওয়াত করেন ১০ম শ্রেণির শিক্ষার্থী ফরহাদ।

একই সাথে অনুষ্ঠানে মাদরাসার ৪র্থ শ্রেণির কর্মচারী মো. মুসলিম মুক্তারের অবসরজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়