বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬, ১৭:০২

বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

আব্দুল্লাহ আল মামুন।।
বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

চাঁদপুর জেলার ঐতিহ্যবাহী ও শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) সকালে বিদ্যালয় ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২১ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় এ প্রতিষ্ঠান থেকে মোট ৩৭৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে।

বিদায় অনুষ্ঠানে প্রদত্ত বক্তব্যে কলেজের অধ্যক্ষ মো. মোশাররফ হোসেন বলেন, “শিক্ষার্থীরা আমাদের সন্তানতুল্য। তাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে আমরা কখনো কখনো কঠোর হয়েছি, তবে তা সবই তাদের মঙ্গলের জন্যে। তোমরা জীবনে বড় মানুষ হয়ে পরিবার, সমাজ ও দেশের জন্যে কাজ করবে—এই প্রত্যাশা আমাদের।”

তিনি সকল শিক্ষার্থী যেন সুস্থভাবে পরীক্ষায় অংশগ্রহণ করে ভালো ফলাফল অর্জন করতে পারে, সে জন্যে মহান আল্লাহর দরকারে প্রার্থনা জানান।

সিনিয়র শিক্ষক মাসুদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মাহবুবুর রহমান, ম্যানেজিং কমিটির সদস্য শাহ আলম মজুমদারসহ অন্য অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলমগীর পাটোয়ারী, মোবারক পালোয়ান, হান্নান বেপারী, জাহাঙ্গীর শেখসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ যথাক্রমে কারী হযরত আলী খান, রাবেয়া আক্তার, মোবাশ্বেরা খানম, কিশোর কুমার পাল, মো. হাবিবুর রহমান, আকতার হোসেন, মাওলানা নজরুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা বিদায়ী অনুভূতি ব্যক্ত করে মানপত্র পাঠ করেন এবং সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। শেষে সকলের মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে প্রবেশপত্র বিতরণ করা হয়। বিদায়ের মুহূর্তে শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়