মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ১৭ মার্চ ২০২৬, ১৬:৩৪

২৮ মার্চ চাঁদপুর প্রেস ক্লাবের আয়োজনে স্বাধীনতার গল্প, চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা

অনলাইন ডেস্ক
২৮ মার্চ চাঁদপুর প্রেস ক্লাবের আয়োজনে স্বাধীনতার গল্প, চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ঐতিহ্যবাহী চাঁদপুর প্রেস ক্লাবের আয়োজনে আগামী ২৮ মার্চ ২০২৬ (শনিবার) সকাল সাড়ে ৯টায় প্রেস ক্লাব মিলনায়তনে (তৃতীয় তলায়) চিত্রাঙ্কন, আবৃত্তি, মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতার ছড়া, মুক্তিযুদ্ধের কবিতা ও গল্প বলা প্রতিযোগিতা-২০২৬ আয়োজন করা হয়েছে।

ওইদিন বিকেল ৩টায় এ প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী।

প্রতিযোগিতার বিষয়সমূহ—১. চিত্রাঙ্কন :

‘ক’ বিভাগ : শিশু শ্রেণি থেকে ৩য় শ্রেণি (জাতীয় পতাকা)। ‘খ’ বিভাগ : চতুর্থ শ্রেণি থেকে ৬ষ্ঠ শ্রেণি (আমার দেখা স্বাধীনতা)। 'গ’ বিভাগ : ৭ম শ্রেণি থেকে ৯ম শ্রেণি (মহান মুক্তিযুদ্ধ)। ২. আবৃত্তি প্রতিযোগিতা :

‘ক’ বিভাগ : শিশু শ্রেণি থেকে ৩য় শ্রেণি (স্বাধীনতার যে কোনো ছড়া)। 'খ’ বিভাগ : চতুর্থ শ্রেণি থেকে ৬ষ্ঠ শ্রেণি (মুক্তিযুদ্ধের কবিতা)।

‘গ’ বিভাগ : ৭ম শ্রেণি থেকে ৯ম শ্রেণি (মুক্তিযুদ্ধের কবিতা)। ৩. স্বাধীনতার গল্প বলা (২ মিনিট) : ‘ক’ বিভাগ : ৩য় শ্রেণি থেকে ৫ম শ্রেণি (নিজ পাঠ্যবই থেকে মুক্তিযুদ্ধ বিষয়ক গল্প)

‘খ’ বিভাগ : ৬ষ্ঠ শ্রেণি থেকে ৮ম শ্রেণি (নিজ পাঠ্যবই থেকে মুক্তিযুদ্ধ বিষয়ক গল্প)।

চাঁদপুর প্রেস ক্লাবের এই সুন্দর আয়োজনে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করার জন্যে অনুরোধ জানিয়েছেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এম এ লতিফ।

এ বিষয়ে সার্বিক যোগাযোগ : এম আর ইসলাম বাবু, আহ্বায়ক। মোবাইল নম্বর : ০১৯৮১২৪০৪০৮।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়