শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ১৬-২৫ মার্চ নদীতে বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধ থাকবে : নৌপরিবহন মন্ত্রণালয়

প্রকাশ : ২৪ জুলাই ২০২২, ১৭:২১

হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুলের ৫ শিক্ষার্থী বুয়েট ও মেডিকেলে উত্তীর্ন

কামরুজ্জামান টুটুল
হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুলের ৫ শিক্ষার্থী বুয়েট ও মেডিকেলে উত্তীর্ন

হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের ৫ শিক্ষার্থী চলতি শিক্ষাবর্ষে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যাল (বুয়েট) ও সরকারি মেডিকেলে চান্স পেয়েছে। এর মধ্যে তিন শিক্ষার্থী বুয়েটে, এক শিক্ষার্থী সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ ও অপর এক শিক্ষার্থী শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে চান্স পেলো।

বিদ্যালয় সূত্রে জানা যায়, ষষ্ঠ শ্রেণি থেকে পড়ুয়া ইফতেখার আহম্মদ মাহী, তাসনিম মারিয়াম, নুসরাত জাহান, জিয়াউল করিম ও ফাহিম আল হাসান হাজীগঞ্জ মডেল সরকারি পাইলট হাই স্কুল এন্ড কলেজ থেকে ২০১৯ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেয়ে কৃতকার্য হয়। এরপর তারা দেশের বিভিন্ন কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে পাশ করে।

এর মধ্যে ইফতেখার আহম্মদ মাহী বাংলাদেশ প্রকৌশল বিশ^বিদ্যালয়ে (বুয়েট) কম্পিউটার সায়েন্সে ভর্তি হয়েছে। সে ওই বিভাগের ভর্তি পরীক্ষায় ৭ম স্থান অর্জন করে। এছাড়াও সে ঢাকা বিশ^বিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ৭১তম হয়। তাসনিম মারিয়াম সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ ভর্তি হয়েছে। সে ঢাকা ডেন্টাল কলেজ ভর্তি পরীক্ষায় ৮৪তম হয়ে ভর্তি হয়নি। অপর শিক্ষার্থী নুসরাত জাহান শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে ভর্তি হয়েছে। উল্লেখিত তিনজন শিক্ষার্থী শনিবার (২৩ জুলাই) সকালে বিদ্যালয়ে উপস্থিত হয়ে অধ্যক্ষ মো. আবু ছাইদসহ অন্যান্য শিক্ষকদের শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তাদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিতকরণে শিক্ষকদের কাছে দোয়া কামনা করেন। অপরদিকে জিয়াউল করিম ও ফাহিম আল হাসান নামক অপর দুই শিক্ষার্থী বুয়েটের ভর্তির তালিকায় ওয়েটিং লিষ্টে রয়েছে।

এ সময় শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক হোসাইনুল আজম, সিনিয়র সহকারী শিক্ষক মহিউদ্দিন মো. নাজমুস শাহাদাত, শ্যামল কৃষ্ণ সাহা, জহিরুল ইসলাম মজুমদার, শাহজাহান মুন্সী, মমতাজ বেগম, জাহাঙ্গীর আলমসহ অন্যান্য শিক্ষক উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়