প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ২১:০৫
অষ্টম শ্রেণীতে ট্যালেন্টপুলে বৃত্তি পেলো চিকিৎসকপুত্র আদিব

মো. সাফওয়াত মুক্তাসিম (আদিব) অষ্টম শ্রেণীতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, চাঁদপুর থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। এর আগেও সে পঞ্চম শ্রেণীতে একই শিক্ষা প্রতিষ্ঠান থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়ে নিজের মেধার স্বাক্ষর রেখেছে। ধারাবাহিক এই সাফল্য তার অধ্যবসায়, নিয়মিত পড়াশোনা ও পরিবারের সঠিক দিকনির্দেশনার প্রতিফলন বলে মনে করছেন শিক্ষক ও শুভানুধ্যায়ীরা।
|আরো খবর
আদিব চাঁদপুরের পরিচিত মুখ শিশু বিশেষজ্ঞ ডা. আসমা আক্তার ও ডাচ-বাংলা ব্যাংকের এরিয়া ম্যানেজার সাখাওয়াত হোসেনের বড়ো ছেলে।
পরিবার সূত্রে জানা গেছে, পড়াশোনার পাশাপাশি সে শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধের প্রতিও সচেতন। এই সাফল্যে তার পরিবার, স্বজন, শিক্ষক ও বন্ধুমহলে আনন্দের ছোঁয়া লেগেছে। ডা. আসমা বেগম তাঁর ছেলের উজ্জ্বল ভবিষ্যতের জন্যে সকল শুভাকাঙ্ক্ষীর কাছে দোয়া কামনা করেছেন, যেনো আদিব আগামীতেও দেশের জন্যে একজন যোগ্য ও মানবিক মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে পারে।








