শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ১৬-২৫ মার্চ নদীতে বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধ থাকবে : নৌপরিবহন মন্ত্রণালয়

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৫৯

হাজীগঞ্জে রাতের আগুনে পুড়েছে ৬টি ব্যবসা প্রতিষ্ঠান

কামরুজ্জামান টুটুল।।
হাজীগঞ্জে রাতের আগুনে পুড়েছে ৬টি ব্যবসা প্রতিষ্ঠান
হাজীগঞ্জে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানের খণ্ডচিত্র। ছবি : চাঁদপুর কণ্ঠ।

হাজীগঞ্জে রাতের আগুনে পুড়েছে ৬টি ব্যবসা প্রতিষ্ঠান। শুক্রবার (২৬ ফেব্রুয়ারী ২০২৬ ) দিবাগত রাতে হাজীগঞ্জ বাজারস্থ স্টেশন রোডে আলী আশ্রাফ মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে স্যানিটারী, টাইলস, প্লাস্টিক, অটোবি ফার্নিচার ও স্টিলের ব্যবসা প্রতিষ্ঠান পুড়েছে। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি।

স্থানীয়রা জানান, শুক্রবার রাত আনুমানিক ১২টার দিকে আলী আশ্রাফ মার্কেটের একটি বন্ধ দোকানঘরে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। এ সময় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ৬টি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শট সার্কিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দোকানগুলোতে প্লাস্টিকের দরজা, পাইপ ও ফিটিংস সহ অন্যান্য স্যানিটারি ও গৃহস্থালি পণ্য এবং কাঠের ফার্নিচার থাকায় দ্রুত পাশের দোকানগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। এতে মালামালসহ ৩টি দোকান সম্পূর্ণ এবং অপর ৩টি দোকান আংশিক পুড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।

স্থানীয় ও উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক এসএম ফয়সাল হোসাইন জানান, রাতে আলী আশ্রাফ মার্কেটে অবস্থিত দোকানঘরের ভেতরে আগুন জ্বলতে দেখে ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে খবর দেই। এরপর স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে ও মালামাল উদ্ধারে চেষ্টা করি।

হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার শহীদুল ইসলাম চাঁদপুর কণ্ঠকে জানান, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট স্থানীয় ও এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। তিনি বলেন, ফায়ার সার্ভিসের নিকটবর্তী এলাকায় হওয়ায় ঘটনাস্থলে দ্রুত পৌঁছাতে পারায় মার্কেটের অপর দোকানগুলো রক্ষা পেয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়