মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৯ মে ২০২৬, ২১:৩৯

কচুয়ায় তিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন

মো. নাছির উদ্দিন।।
কচুয়ায় তিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন

জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ--এ প্রতিপাদ্যকে সামনে রেখে কচুয়ায় জনগণের দোরগোড়ায় দ্রুত, সহজ ও

প্রযুক্তিনির্ভর ভূমিসেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে তিনদিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে ২০২৬) সকালে উপজেলা

ভূমি কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‍্যালি নিয়ে বিভিন্ন সড়ক অতিক্রম করে উপজেলা ভূমি অফিসের কার্যালয়ে এসে শেষ হয়। পরে ফিতা কেটে ভূমিসেবা মেলার উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলনের পক্ষে উপজেলা বিএনপির সভাপতি খায়রুল আবেদীন স্বপন।

১১টি স্টল নিয়ে মেলাটি চলবে আগামী ২১ মে পর্যন্ত। মেলার স্টলগুলোতে ভূমি ব্যবস্থাপনা স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধি, ই-নামজারির আবেদন, তাৎক্ষণিকভাবে অনলাইনে খতিয়ানের সার্টিফায়েড কপি পাওয়ার আবেদনসহ ভূমিসেবার সকল প্রকার তথ্য প্রদান করা হবে।

মেলায় উপজেলা প্রশাসন, উপজেলা ভূমি অফিস, ইউনিয়ন ভূমি অফিস ও ভূমি সহায়তা কেন্দ্রের স্টল রয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়