শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ২২:০১

হাইমচর-চাঁদপুর সড়কে ভাড়া নিয়ে যাত্রীদের ক্ষোভ ‎

সংবাদদাতা।।

‎হাইমচর থেকে চাঁদপুর শহর পর্যন্ত সড়কে সিএনজি অটোরিকশার ভাড়া নিয়ে চরম নৈরাজ্যের অভিযোগ উঠেছে। বিশেষ করে আলগী বাজার ও চৌরাস্তা এলাকায় নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত অর্থ আদায়ের ঘটনায় সাধারণ যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেছেন।

‎ভুক্তভোগীদের অভিযোগ, যেখানে ৪০ টাকার ভাড়া, সেখানে ৬০ টাকা নেয়া হচ্ছে। ৬০ টাকার ভাড়া আদায় করা হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা পর্যন্ত। কেউ প্রতিবাদ করলে চালকদের কাছ থেকে দুর্ব্যবহার ও অশোভন আচরণের শিকার হতে হচ্ছে।

‎অতি সম্প্রতি দুপুর প্রায় তিনটার দিকে আলগী বাজার এলাকায় একাধিক যাত্রী অতিরিক্ত ভাড়া দাবির মুখে পড়েন। পরে ভুক্তভোগীরা অটোরিকশা দিয়ে চান্দ্রা চৌরাস্তা এলাকায় এলেও একই পরিস্থিতির সম্মুখীন হন তারা।

‎‎স্থানীয়দের দাবি, হাইমচর-চাঁদপুর সড়কে দীর্ঘদিন ধরেই ভাড়ার নৈরাজ্য চলছে। ভাড়ার নির্দিষ্ট তালিকা না থাকা এবং তদারকির অভাবেই এ অবস্থা তৈরি হয়েছে।

‎যাত্রীরা মনে করছেন, বিষয়টি নিয়ন্ত্রণে আনতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রয়োজন। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি না হলে সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়বে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়