মঙ্গলবার, ০৪ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬, ০৯:৫৪

রামগঞ্জে গাঁজা ও ইয়াবা সেবনের অপরাধে বিএনপি নেতা বহিষ্কৃত

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
রামগঞ্জে গাঁজা ও ইয়াবা সেবনের অপরাধে বিএনপি নেতা বহিষ্কৃত

লক্ষ্মীপুরের রামগঞ্জে গাঁজা ও ইয়াবা সেবন, অসামাজিক কার্যকলাপ এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ২নং নোয়াগাঁও ইউনিয়নের ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মিরন হোসেনকে প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

রামগঞ্জ উপজেলা বিএনপি ও নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে প্রেরিত পৃথক বিজ্ঞপ্তিতে বিষয়টির সত্যতা নিশ্চিত করা হয়। রামগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন এবং নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মারুফ হোসেন ভূঁইয়া স্বাক্ষরিত উক্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মিরন হোসেনের বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হলো।

উল্লেখ্য, সোমবার (৩ আগস্ট ২০২৬) মিরন হোসেনের গাঁজা ও ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়ে যায়। এর পরপরই উপজেলা ও ইউনিয়ন বিএনপি এই কঠোর সিদ্ধান্ত গ্রহণ করে।

বিজ্ঞপ্তির অনুলিপি অবগতির জন্যে লক্ষ্মীপুর জেলা বিএনপির আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সদস্য সচিব এবং রামগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সাংগঠনিক সম্পাদকদের (সকল) নিকট প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়