মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২৬, ২০:০৮

ফরিদগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে এসে হৃদরোগে মৃত্যু বিএনপি নেতা সেলিম মাঝির

প্রবীর চক্রবর্তী।
ফরিদগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে এসে হৃদরোগে মৃত্যু বিএনপি নেতা সেলিম মাঝির

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান চলাকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মো. সেলিম মাঝি (৪৮) নামে এক বিএনপি নেতা মৃত্যুবরণ করেছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে ফরিদগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত অনুষ্ঠানের মঞ্চের অদূরে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত সেলিম মাঝি ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং উপজেলার গজারিয়া গ্রামের মৃত আব্দুল লতিফ মিয়ার ছেলে।

দলীয় ও স্থানীয় সূত্রে জানা যায়, ধানের শীষের প্রার্থী সাবেক সংসদ সদস্য লায়ন হারুনুর রশিদের সমর্থকদের আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা চলছিলো। সেখানে মিছিল নিয়ে অংশ নেন সেলিম মাঝি। সভা চলাকালে মঞ্চের কাছে তিনি হঠাৎ অসুস্থ হয়ে ঢলে পড়েন। উপস্থিত নেতাকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান।

ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান জুয়েল জানান, "বিকেল ৫টার পর তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, হাসপাতালে নিয়ে আসার পথেই হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে।"

বিএনপি নেতা সেলিম মাঝির আকস্মিক মৃত্যুতে অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। তার এ মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন হারুনুর রশিদ। তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের পাশে থাকার ঘোষণা দেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়