প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫৪
ফরিদগঞ্জে আনসারে ভর্তি হতে টাকা নেয়ার অভিযোগ

ফরিদগঞ্জ উপজেলায় আনসারে ভর্তি হতে 'টাকা ছাড়া ভর্তি হওয়া যায় না' এমন অভিযোগ পাওয়া গেছে আনসার কমান্ডার মো. ইকবালের বিরুদ্ধে। জানা যায়, উপজেলার ১নং বালিথুবা ইউনিয়নের মদনেরগাঁও গ্রামের আনসার কমান্ডার মো. ইকবাল আনসারে লোক ভর্তি করার জন্যে ১ হাজার টাকা হতে শুরু করে ২ হাজার টাকা পর্যন্ত হাতিয়ে নেন। এমন অভিযোগ করেন ক'জন আনসার সদস্য। তার দাবিকৃত টাকা না দিলে বিভিন্ন কথা বলে থাকেন। তার দাবিকৃত টাকা দিলে আনসার সদস্য হিসেবে ভর্তি হওয়া যায়। এমনকি আনসার ডিউটি করার জন্যে পোশাক বাবদ ৫০ টাকা ও ১শ' টাকা পর্যন্ত নিয়ে থাকেন। এভাবে তিনি গ্রামের নিরীহ মানুষের নিকট হতে টাকা হাতিয়ে নেন।
|আরো খবর
এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক ক'জন সদস্য বলেন, ইকবাল কমান্ডার ১ হাজার টাকা হতে শুরু করে ২ হাজার টাকা পর্যন্ত নিয়ে থাকেন আনসারে ভর্তি হওয়ার জন্যে। পোশাক দেয়া বাবদ ৫০ ও ১শ' টাকা দাবি করেন। তার দাবিকৃত টাকা না দিলে আনসারে ভর্তি করেন না। এমনকি ডিউটি বাবদ যে টাকা পাবে সে টাকা হতে তাকে টাকা দিতে হয়। টাকা না দিলে পরে তাকে দিয়ে ডিউটি করানোর জন্যে নেয়া হয় না। আর নেয়া হলেও দূরে কোথাও দেয়া হয়।
এ ব্যাপারে আনসার কমান্ডার মো. ইকবাল বলেন, আমি এসব কাজ করি না। এটা মিথ্যা কথা। উপজেলা আনসার ভিডিপির কর্মকর্তা মুর্শিদা বলেন, তিনি আমাদের ভিডিপির আওতাভুক্ত নন। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
ডিসিকে /এমজেডএইচ








