প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৪৯
শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ

২১ ফেব্রুয়ারি সকালে, ভাষা শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ তোফাজ্জল হোসেনের নেতৃত্বে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ মসিউর রহমান মামুন, সাবেক সিনিয়র সহ-সভাপতি সেলিম আহম্মেদ ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা আজিজুল ইসলাম, মুন্সিগঞ্জ জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান এম মাহবুব উল্লাহ কিসমত।








