শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৬, ২২:২৫

জাইকা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে

কচুয়ায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

বিশেষ প্রতিনিধি।।
কচুয়ায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

কচুয়ায় স্বেচ্ছাসেবী সংগঠন জাইকা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প (বিনামূল্যে চিকিৎসাসেবা শিবির) অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর ২০২৬) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার পালগিরি বেগম রাবেয়া উচ্চ বিদ্যালয়ে এই ক্যাম্পের আয়োজন করা হয়। এতে চর্ম, যৌন, গাইনি, চক্ষু, সার্জারি, মেডিসিন ও শিশু বিশেষজ্ঞ ৩০ জন চিকিৎসক সেবা প্রদান করেন।

দিনব্যাপী এই ক্যাম্পে প্রায় ১ হাজার ৫০০ হতদরিদ্র মানুষকে চিকিৎসাসেবা দেওয়া হয়। পাশাপাশি বিনামূল্যে প্রায় তিন লাখ টাকার ওষুধ এবং চক্ষু রোগীদের মধ্যে চশমা বিতরণ করা হয়।

সংগঠনের সভাপতি ও বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাবেক সদস্য ডা. আমিনুল ইসলাম জানান, জাইকা অ্যালামনাই অ্যাসোসিয়েশন প্রতিবছর চিকিৎসাসেবা বঞ্চিত রোগীদের বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে সেবা ও ওষুধ প্রদান করে থাকে। এরই ধারাবাহিকতায় এ বছর কচুয়ায় এই সেবা দেওয়া হচ্ছে। যারা অর্থের অভাবে চিকিৎসা থেকে বঞ্চিত, তাদেরই সংগঠনের মাধ্যমে চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ দেওয়া হচ্ছে।

এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক প্রফেসর ডা. আবদুল হানিফ টাবলু, কোষাধ্যক্ষ ফজলুর রহমান, সম্পাদক (সেমিনার) আব্দুল লতিফ, নির্বাহী সদস্য মাহবুবুল হোসাইন ও আরজুমান বানুসহ স্থানীয় বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়