প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ১৩:৫০
চাঁদপুর পৌর ১১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি জয়নাল, সম্পাদক মহসিন

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চাঁদপুর পৌর শাখার ১১নং ওয়ার্ডের পাঁচ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়েছে। রোববার (২২ নভেম্বর ২০২৬) এ কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে মো. জয়নাল আবেদীন (রনি)কে সভাপতি ও তৌফিকুর রহমান মহসিনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
|আরো খবর
কমিটির অন্যরা হলেন : সিনিয়র সহ-সভাপতি হোসেন বেপারী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইমাম হোসাইন এবং সাংগঠনিক সম্পাদক রাজু তালুকদার।
নতুন দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় সভাপতি জয়নাল আবেদীন (রনি) মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। একই সঙ্গে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক এবং চাঁদপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিউদ্দিন বাবলু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাউসার হামিদ ও সদস্যসচিব মনির হোসেন মুন্নার প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, তাদের আস্থা, ভালোবাসা ও দিকনির্দেশনার জন্য তিনি কৃতজ্ঞ। অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও সততার সঙ্গে পালনের পাশাপাশি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।
এদিকে নতুন কমিটি গঠনের পর ওয়ার্ডের মুরুব্বি ও নেতাকর্মীদের সঙ্গে ফুল ও মিষ্টি বিনিময় করে শুভেচ্ছা জানান নবগঠিত কমিটির নেতৃবৃন্দ। এ সময় তারা সবার ভালোবাসা, দোয়া ও সহযোগিতা কামনা করেন।নেতৃবৃন্দ জানান, সবাইকে সঙ্গে নিয়ে ১১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলকে ঐক্যবদ্ধ ও শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তুলতে তারা কাজ করবেন। নবগঠিত কমিটিকে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।







