শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ১৬:৪০

ঐশ্বর্যের সুস্থতা কামনায় বাবুরহাট বায়তুল ফালাহ জামে মসজিদসহ বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া ও মিলাদ

বিশেষ প্রতিনিধি।।
ঐশ্বর্যের সুস্থতা কামনায় বাবুরহাট বায়তুল ফালাহ জামে মসজিদসহ বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া ও মিলাদ
মহান আল্লাহর অশেষ রহমতে ঐশ্বর্য দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসুক—এই প্রত্যাশায় বাবুরহাট বায়তুল ফালাহ জামে মসজিদে হাজারো মুসল্লির সম্মিলিত দোয়া ও মোনাজাত।

চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী ও চাঁদপুর পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী আলহাজ্ব মো. মোশারফ হোসাইনের একমাত্র সন্তান মারজুক মুঈদ ঐশ্বর্যের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) জুমার নামাজের পর চাঁদপুরের ঐতিহ্যবাহী বাবুরহাট বায়তুল ফালাহ জামে মসজিদসহ শহরের বিভিন্ন মসজিদে এ দোয়ার আয়োজন করা হয়। জুমার নামাজ শেষে বাবুরহাট বায়তুল ফালাহ জামে মসজিদের ইমাম মাওলানা মো. ইউনুস হাজার হাজার মুসল্লির অংশগ্রহণে এক বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

মোনাজাতে মারজুক মুঈদ ঐশ্বর্যের শারীরিক সুস্থতা, দ্রুত আরোগ্য এবং সুস্বাস্থ্য কামনা করে মহান আল্লাহর দরবারে আকুতি জানানো হয়। এ সময় উপস্থিত মুসল্লিরাও তার সুস্থতার জন্য প্রার্থনা করেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) থাইল্যান্ডের একটি হাসপাতালে ঐশ্বর্যের স্পাইনাল কর্ডে (মেরুদণ্ড) একটি জটিল অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন তার পিতা আলহাজ্ব মো. মোশারফ হোসাইন।

দোয়া ও মোনাজাত শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে তবররুক বা মিষ্টি বিতরণ করা হয়। পুরো আয়োজনটির সার্বিক সমন্বয় করেন মসজিদের মোয়াজ্জিন হাফেজ মাওলানা মো. নাসির উদ্দিন।

ঐশ্বর্যের অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই পরিবার, স্বজন, শুভাকাঙ্ক্ষী ও সাধারণ মানুষ তার সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়ে আসছেন। সকলের প্রত্যাশা, মহান আল্লাহর অশেষ রহমতে তিনি খুব দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসবেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়