বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ২২:৫৩

চাঁদপুরের ৮ উপজেলা ও পৌর জামায়াতের নতুন আমির ঘোষণা

অনলাইন ডেস্ক
চাঁদপুরের ৮ উপজেলা ও পৌর জামায়াতের নতুন আমির ঘোষণা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভার ২০২৭-২০২৮ সেশনের জন্য নবনির্বাচিত আমিরদের নাম ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) চাঁদপুর শহরের নিউট্রাক রোডে দলের জেলা কার্যালয়ে এক সভায় এই নাম ঘোষণা করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা আমির মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী। এর আগে রুকনদের (সদস্য) প্রত্যক্ষ গোপন ভোটের মাধ্যমে এসব নির্বাচন অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর জেলা জামায়াতের নির্বাচন বিভাগের প্রধান অ্যাডভোকেট মো. মাসুদুল ইসলাম বুলবুল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

দলীয় সূত্র জানায়, গঠনতন্ত্র অনুযায়ী দুই বছর মেয়াদি নতুন নেতৃত্ব নির্বাচনের জন্য গত ৮ নভেম্বর সকাল থেকে বিকেল পর্যন্ত রোকন সম্মেলনে জেলার বিভিন্ন স্থানে গোপন ব্যালটে ভোটগ্রহণ করা হয়। চাঁদপুর জেলা জামায়াতের নির্বাচন বিভাগের প্রধান অ্যাডভোকেট মো. মাসুদুল ইসলাম বুলবুলের নেতৃত্বে গঠিত নির্বাচন কমিশন এই ভোটগ্রহণ পরিচালনা করে। এছাড়া প্রতিটি পৌরসভা ও উপজেলার নির্বাচনের জন্য আলাদা প্রিসাইডিং অফিসার নিয়োগ দেওয়া হয়েছিল। ভোটগ্রহণ শেষে জেলা আমির আনুষ্ঠানিকভাবে নির্বাচিতদের নাম প্রকাশ করেন।

নবনির্বাচিত আমিরবৃন্দের মধ্যে চাঁদপুর পৌরসভায় অ্যাড. মো. শাহজাহান খান, সদর উপজেলায় মাওলানা আফছার উদ্দিন মিয়াজী, ফরিদগঞ্জ উপজেলায় মাওলানা ইউনুছ হেলাল, ফরিদগঞ্জ পৌরসভায় মাওলানা মিজানুর রহমান, হাজীগঞ্জ উপজেলায় বি.এম. কলিম উল্লাহ, হাজীগঞ্জ পৌরসভায় মাওলানা আবুল হাছানাত, শাহরাস্তি উপজেলায় মো. মোস্তফা কামাল, শাহরাস্তি পৌরসভায় হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম, কচুয়া উপজেলায় অ্যাড. আবু তাহের মেছবাহ, কচুয়া পৌরসভায় মাওলানা আব্দুছ সামাদ আজাদী, মতলব উত্তর উপজেলায় অধ্যাপক আবুল বাশার দেওয়ান, ছেংগারচর পৌরসভায় এ.এইচ.এম রবিউল আলম, মতলব দক্ষিণ উপজেলায় মাওলানা ওমর ফারুক ভূঁইয়া, মতলব পৌরসভায় মো. জসিম উদ্দিন প্রধানিয়া এবং হাইমচর উপজেলায় মাওলানা আবুল হোসাইন নির্বাচিত হয়েছেন।

জেলা জামায়াতের নির্বাচন বিভাগের প্রধান অ্যাডভোকেট মো. মাসুদুল ইসলাম বুলবুল জানান, এবারের নির্বাচনে মতলব দক্ষিণ উপজেলার আমির পদে পরিবর্তন এসেছে এবং কচুয়া পৌরসভায় নতুন আমির নির্বাচিত হয়েছেন। এছাড়া ছেংগারচর পৌরসভায় নতুনভাবে কমিটি গঠন করা হয়েছে। বাকি শাখাগুলোতে আগের দায়িত্বশীলরাই পুনর্নির্বাচিত হয়েছেন। নবনির্বাচিত আমিরদের মধ্যে তরুণ ও প্রবীণ—উভয় প্রজন্মের উপযুক্ত প্রতিনিধি রয়েছেন। তিনি আরও জানান, শুক্রবার জেলা মজলিসে শূরার বৈঠকে নবনির্বাচিত আমিরদের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় আমিরের প্রতিনিধি হিসেবে জেলা আমির এই শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়