সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৬, ২৩:১৪

মানবিক সংগঠন 'তারুণ্যের অগ্রদূতে'র যুগপূর্তি পালিত

মানবিক সংগঠন 'তারুণ্যের অগ্রদূতে'র যুগপূর্তি পালিত
অনলাইন ডেস্ক

চাঁদপুরের স্বনামধন্য সামাজিক ও মানবিক সংগঠন ‘তারুণ্যের অগ্রদূত’-এর যুগপূর্তি উৎসব ও মিলনমেলা দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। গত শুক্রবার (৬ নভেম্বর ২০২৬) হাইমচরের মধ্যচরস্থ সর্দার অতিথিশালায় এই উৎসবের আয়োজন করা হয়। এতে সংগঠনের বর্তমান ও সাবেক সংগঠক এবং উপদেষ্টাবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, ২০১৪ সালের ১৬ ডিসেম্বর শীতবস্ত্র বিতরণের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় তারুণ্যের অগ্রদূত। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমের মাধ্যমে চাঁদপুরের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে আসছে।

যুগপূর্তি উপলক্ষে আয়োজিত দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে ছিলো— নৌকা ভ্রমণ, প্রীতিভোজ, আড্ডা, খেলাধুলা, বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ এবং স্মৃতিচারণ পর্ব। আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে সাবেক ও বর্তমান সংগঠকদের প্রাণবন্ত উপস্থিতিতে দিনটি হয়ে ওঠে অত্যন্ত স্মৃতিময়।

অনুষ্ঠানে উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন— বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আরমান চৌধুরী রবিন, মাহমুদ হাসান খান, চাঁদপুর সরকারি কলেজের শিক্ষক আতিকুর রহমান, মহসীন শরীফ এবং বিশিষ্ট ব্যবসায়ী অনুকূল চন্দ্র পোদ্দার রন্টি।

এছাড়া সংগঠকদের মধ্যে উপস্থিত ছিলেন— সংগঠনের প্রতিষ্ঠাতা ভিভিয়ান ঘোষ, সাবেক সভাপতি রাসেল হোসেন, সহ-সভাপতি এম কে মুন্না ও মিঠুন চন্দ্র ত্রিপুরা, সাবেক কোষাধ্যক্ষ আতাউর রহমান, আবির রায়, নির্বাহী সদস্য দিগন্ত সাহা দীপ্ত, নবনীতা কর্মকার ও সুব্রত দেসহ অন্যান্য সাবেক ও বর্তমান সদস্যবৃন্দ।

অনুষ্ঠানের স্মৃতিচারণ ও পুরস্কার বিতরণী পর্ব পরিচালনা করেন প্রতিষ্ঠাতা ভিভিয়ান ঘোষ। এতে বক্তব্য রাখেন— বর্তমান কমিটির সভাপতি মুহাম্মদ জাহিদ হাসান, সাধারণ সম্পাদক অংগন চক্রবর্তী, যুগপূর্তি উৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক মোহাম্মদ হিমেল হোসাইন এবং সচিব সামান্তা দিদার মারিয়া।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে সংগঠনের উপদেষ্টাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। পাশাপাশি সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক এবং সংগঠনের কার্যক্রমে বিশেষ অবদান রাখা গুণী সংগঠকদের সম্মাননা প্রদান করা হয়। এছাড়া এ বছর ‘সেরা সংগঠক’ হিসেবে সম্মাননা অর্জন করেন— রানা দাস, প্রণয় মণ্ডল, সুমাইয়া দিদার শিমু, মিঠুন চন্দ্র ত্রিপুরা ও সাকিবুল হাসান।

উপস্থিত উপদেষ্টাবৃন্দ তারুণ্যের অগ্রদূতের যুগপূর্তি উপলক্ষে সংগঠনের সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন জানান এবং সংগঠনের ভবিষ্যৎ পথচলায় সবসময় পাশে থাকার ও সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। দীর্ঘ এক যুগের পথচলার নানা অর্জন, সুখস্মৃতি ও পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ বন্ধনকে নতুন করে উদযাপনের মধ্য দিয়ে সফলভাবে সমাপ্ত হয় এই যুগপূর্তি উৎসব ও মিলনমেলা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়