রবিবার, ০১ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬, ২১:৫৯

বাবুরহাট কলেজে এইচএসসিতে পাসের হার ৪৫.৪৫ শতাংশ

আব্দুল্লাহ আল মামুন।।

চাঁদপুর শহরতলীর ঐতিহ্যবাহী বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল আশানুরূপ হয়নি। এ বছর কলেজটি থেকে মোট ৪৫২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতকার্য হয়েছেন ২০৫ জন এবং অকৃতকার্য হয়েছেন ২৪৭ জন। এতে সার্বিক পাসের হার দাঁড়িয়েছে ৪৫.৪৫ শতাংশ।

শনিবার (৩১ অক্টোবর ২০২৬) প্রকাশিত এই ফলাফল সম্পর্কে কলেজের অধ্যক্ষ মো. মোশারেফ হোসেন বলেন, "আমাদের কলেজের এবার যে ফলাফল হয়েছে, তাতে আমি মোটামুটি সন্তুষ্ট। তবে যেসব শিক্ষার্থী কলেজ ও শিক্ষকদের সঙ্গে সম্পৃক্ত ছিল এবং শ্রেণিকক্ষে নিয়মিত উপস্থিত ছিল, তারাই কেবল পাস করেছে। যারা অনুপস্থিত ছিল এবং পড়াশোনায় মনোযোগী ছিল না, মূলত তারাই অকৃতকার্য হয়েছে।"

তিনি আরও বলেন, "শিক্ষার্থীদের অবশ্যই পাঠ্যবইয়ের সঙ্গে নিবিড় সম্পর্ক রাখতে হবে এবং নিয়মিত ক্লাসে উপস্থিত থাকতে হবে। তবেই কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করা সম্ভব।"এদিকে জেলার ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠানের এমন ফলাফলে স্থানীয় সচেতন মহল, ব্যবসায়ী ও অভিভাবকদের মধ্যে কিছুটা অসন্তোষ দেখা দিয়েছে। তাদের মতে, শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আরও মনোযোগী হতে হবে। পাশাপাশি শিক্ষকদের পাঠদান কার্যক্রমে আরও আন্তরিকতা এবং অভিভাবকদের সন্তানের পড়াশোনার বিষয়ে নিয়মিত খোঁজখবর রাখা জরুরি।

সব পক্ষের সমন্বয়ে আশাবাদ ব্যক্ত করে তারা জানান, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়লে বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ তার হারানো গৌরব পুনরুদ্ধার করতে সক্ষম হবে এবং ভালো ফলাফলের মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানটি আরও এগিয়ে যাবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়