প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৬, ১৫:১৬
কচুয়ার রসুলপুর থেকে গাড়ির হেলপারের লাশ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন

কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের রসুলপুর এলাকা থেকে আমির হোসেন নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ অক্টোবর ২০২৬) সকালে কচুয়া উপজেলার রসুলপুর গ্রামের ঘোষের বাড়ির সামনে থেকে লাশটি উদ্ধার করা হয়।
|আরো খবর
নিহত আমির হোসেন শাহরাস্তি উপজেলার কাকৈরতলা গ্রামের হাজী বাড়ির আজিজুর রহমানের ছেলে। তিনি পেশায় এক গাড়ির হেলপার ছিলেন।
কচুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল হক জানান, বুধবার সন্ধ্যা থেকে আমির হোসেনের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা সড়কের পাশে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
পুলিশ আরও জানায়, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।








