প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬, ২১:২৩
বাগাদী ইউপি নির্বাচন
একই ওয়ার্ডে ইউপি সদস্য প্রার্থী হতে চান বাবা ও ছেলে!
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে চেয়ারম্যান ও সাধারণ সদস্য (মেম্বার) পদে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ এখন তুঙ্গে। ভোটারদের মাঝেও বইছে নির্বাচনের আমেজ। এর মধ্যেই একই ওয়ার্ড থেকে সাধারণ সদস্য পদে বাবা ও ছেলের প্রার্থিতার খবর তৈরি করেছে ব্যাপক চাঞ্চল্য। ঘটনাটি চাঁদপুরের সদর উপজেলার ৮নং বাগাদী ইউনিয়নের। ওই ইউনিয়নের ৫নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে দলের মনোনয়নপ্রত্যাশী হিসেবে কাগজপত্র জমা দিয়েছেন ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আউয়াল খান এবং তার ছেলে, ছাত্রদল নেতা শান্ত খান। একই পদে বাবা ও ছেলের দলীয় মনোনয়ন জমা দেওয়ার খবর ছড়িয়ে পড়তেই ইউনিয়নজুড়ে শুরু হয়েছে জোর আলোচনা ও সমালোচনা। স্থানীয়দের মুখে এখন একটাই প্রশ্ন—একই পদে শেষ পর্যন্ত কার হাতে উঠছে দলীয় সমর্থন, নাকি তৈরি হবে পারিবারিক প্রতিন্দ্বন্দ্বিতা?
|আরো খবর
একই ব্যক্তি দু পদে প্রার্থী!
মোহাম্মদ সানাউল হক।। ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান ও মেম্বার পদে সম্ভাব্য প্রার্থীরা মাঠ চষে বেড়াচ্ছেন।ভোটাররাও প্রার্থীদের উৎসাহিত করে আসছেন। এরই মধ্যে একই ব্যক্তি দু পদে প্রার্থী হওয়ার গুঞ্জন শোনা যায়। বিএনপির দলীয় নমিনেশন ফরম জমা দেন একই ব্যক্তি দু পদে। এমন ঘটনা ঘটেছে চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নে। এই ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য রিয়াজ উদ্দিন পাটোয়ারী ভুট্টু চেয়ারম্যান পদে এবং ইউপি সদস্য পদে দলীয় নমিনেশন পাওয়ার জন্য কাগজপত্র জমা দেন। এ নিয়ে ইউনিয়নজুড়ে আলোচনা ও সমালোচনা চলছে। সবাই একই কথা বলছে, কীভাবে পারে একই ব্যক্তি দুটি পদে কাগজপত্র জমা দিতে!








