বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪২

রাজরাজেশ্বর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী কবির চোকদারের গণসংযোগ

বিশেষ প্রতিনিধি।।
রাজরাজেশ্বর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী কবির চোকদারের গণসংযোগ

চাঁদপুর সদর উপজেলার ১৪নং রাজরাজেশ্বর ইউনিয়নে ব্যাপক গণসংযোগ করেছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও রাজরাজেশ্বর ইউনিয়ন যুবদলের সভাপতি কবির চোকদার।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে ইউনিয়নের ২ ও ৩নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় তিনি গণসংযোগ করেন। এ সময় তিনি প্রাধানীয়াকান্দি, আসামিকান্দি, ঢালীকান্দি, বেপারিকান্দি, গাজীকান্দি, সরদারকান্দি ও মোল্লাকান্দিসহ একাধিক গ্রামে গিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন।

গণসংযোগকালে চেয়ারম্যান প্রার্থী কবির চোকদার বলেন, আমি আপনাদের চেয়ারম্যান হিসেবে নয়, সেবক হিসেবে কাজ করতে চাই। আমাদের পরিবার দীর্ঘদিন ধরে আপনাদের পাশে থেকে সেবামূলক কর্মকাণ্ড করে আসছে। আগামীদিনে আপনারা আমাকে সুযোগ দিলে এই এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে সর্বোচ্চ চেষ্টা করবো।

তিনি আরও বলেন, আমাদের একমাত্র অভিভাবক চাঁদপুর সদর ও হাইমচর আসনের মাননীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক ভাই। তিনি যে সিদ্ধান্ত নেবেন, সেটিই আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত। আশা করছি, আপনাদের প্রত্যাশা অনুযায়ী দল এবং মানিক ভাই আমাকে মূল্যায়ন করবেন।

গণসংযোগে উপস্থিত ছিলেন রাজরাজেশ্বর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মজিল ভূঁইয়া, সুফিয়ান পাটওয়ারী, সহ-সাধারণ সম্পাদক সেকুল বেপারী, হাবিবুর রহমান প্রাধানিয়া, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাবু প্রাধানিয়া, সাধারণ সম্পাদক মানিক ভূঁইয়া, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি হানিফ ঢালী, সাধারণ সম্পাদক মাইনউদ্দিন মোল্লা, যুবদলের সহ-সভাপতি হুমায়ুন ঢালী, সহ-সাধারণ সম্পাদক আনোয়ার সরদার, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবু কালাম দেলোয়ার মিজি, শ্রমিক দলের সভাপতি মিজান প্রাধানিয়া, সাধারণ সম্পাদক শাহজালাল মাল, তাঁতী দলের সভাপতি এবাদুল্লা দেওয়ানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী।

উল্লেখ্য, এর আগে কবির চোকদার নিজ অর্থায়নে এলাকার মানুষের চলাচলের সুবিধার্থে একটি বড় বাঁশের সাঁকো নির্মাণসহ একাধিক রাস্তার উন্নয়নমূলক কাজ করেছেন বলে স্থানীয়রা জানান। তিনি চাঁদপুরের একজন ভালো ব্যবসায়ী হিসেবেও পরিচিত।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়