বুধবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২২:৪১

রাষ্ট্রপতি ও মন্ত্রীদের পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা

আব্দুল্লাহ আল মামুন।।
রাষ্ট্রপতি ও মন্ত্রীদের পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্যদের পদবির পূর্বে ‘মহামান্য’ ও ‘মাননীয়’-এর মতো সম্মানসূচক শব্দ ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এখন থেকে সরকারি নথিপত্র, দাপ্তরিক যোগাযোগ ও সারসংক্ষেপ উপস্থাপনে এ ধরনের শব্দ ব্যবহার করা যাবে না।

৯ সেপ্টেম্বর ২০২৬ (২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ) মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ অধিশাখা থেকে উপসচিব তানিয়া আফরোজ স্বাক্ষরিত এক পরিপত্রে এ নির্দেশনা জারি করা হয়।

পরিপত্রে উল্লেখ করা হয়, সরকারের সকল মন্ত্রণালয়, বিভাগ ও এর অধীন দপ্তরের সরকারি যোগাযোগ, নথিপত্র ও সারসংক্ষেপ প্রেরণে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের পদবির পূর্বে ‘মহামান্য’, ‘মাননীয়’ কিংবা অন্য কোনো সম্মানসূচক শব্দ লিখিতরূপে ব্যবহার না করার জন্য অনুরোধ জানানো হলো।

বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে পরিপত্রে বলা হয়, এ সিদ্ধান্ত অনতিবিলম্বে কার্যকর হবে। নির্দেশনার অনুলিপি বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, সকল সিনিয়র সচিব ও সচিব, বিভাগীয় কমিশনার, প্রধান তথ্য কর্মকর্তা, জেলা প্রশাসক (ডিসি) এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) কাছে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়