রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ২২:২৮

শাহরাস্তিতে হাজারো নবী প্রেমিকের অংশগ্রহণে বিশাল জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী

শাহরাস্তি ব্যুরো।।
শাহরাস্তিতে হাজারো নবী প্রেমিকের অংশগ্রহণে বিশাল জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী

কয়েক হাজার নবী প্রেমিক সুন্নী মুসলমানের অংশগ্রহণে

শাহরাস্তিতে পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামা'আতের উদ্যোগে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে উপজেলার কালিয়াপাড়া বাজার থেকে বিশাল বর্ণাঢ্য জুলুস বের হয়ে কালীবাড়ি স্কুল মাঠে এসে সমাবেশে মিলিত হয়। আয়োজিত এই জশনে জুলুছে বিভিন্ন শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মুসল্লি, বিভিন্ন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও সংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন। জুলুছে অংশগ্রহণকারীরা নবী করিম হযরত মুহাম্মদ (দ.)-এঁর জন্ম ও আদর্শের স্মরণে বিভিন্ন স্লোগান দেন এবং দরুদ ও সালাম পাঠ করেন।

পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (দ.)-এঁর জীবনাদর্শ, মানবিক মূল্যবোধ, শান্তি ও সম্প্রীতির শিক্ষা মানুষের মাঝে ছড়িয়ে দেয়ার আহ্বান জানান। তাঁরা বলেন, মহানবী (সা.)-এঁর আদর্শ অনুসরণ করলেই সমাজে শান্তি, ন্যায় ও মানবিকতা প্রতিষ্ঠা সম্ভব।

অনুষ্ঠানে আহলে সুন্নাত ওয়াল জামা'আত শাহরাস্তি উপজেলা শাখার নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে মিলাদ কিয়াম ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন প্রিন্সিপাল মাওলানা রফিকুল ইসলাম। উপস্থিত ছিলেন মাওলানা মিজানুর রহমান জালালী, হাফেজ জাকির হোসেন আল-কাদরী, মুফতি নেয়ামত উল্লাহ, মুফতি আনিছুর রহমান, হাফেজ রায়হান জালালি, মাওলানা মো. আবদুর রহিম ভূঁইয়া, মুফতি ফজলুল কাদের বাগদাদী, মেজবাহুল ইসলাম লতিফি, মাওলানা মো. কামাল হোসেন, অধ্যক্ষ মোহাম্মদ ছায়েদুল ইসলাম, সুপার রফিকুল ইসলাম তাহেরী, মাওলানা মো. আমিনুল ইসলাম, মাসুদ হোসাইন চাঁদপুরী প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়