প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ২০:৪০
বাকিলায় যুবদলের দ্বিবার্ষিক সম্মেলন

হাজীগঞ্জের বাকিলা ইউনিয়ন যুবদলের ৫ নম্বর ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) বিকেলে স্থানীয় দক্ষিণ শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনাড়ম্বর আয়োজনে এক সম্মেলন অনুষ্ঠিত হয়।
|আরো খবর
ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি মো. নাছিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোশারফ হোসেন রবিন।
ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আক্তার হোসেন পাটোয়ারীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নূরে আলম, খোকন গাজী, রুবেল রানা তালুকদার, মো. শাহাদাত পাঠান, নাসির উদ্দিন মিলন, সাদ্দাম হোসেন রাজু প্রমুখ।
ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল ইসলামের তত্ত্বাবধানে সম্মেলনে আরও বক্তব্য রাখেন ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি খোরশেদ আলম লিটন মজুমদার, সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম মিজি, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম, মোশারফ হোসেন আলী, রাজু আহমেদ ও রাসেল হাজী।
সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মমিন বেপারী, ডালিম ইশতিয়াক আহমেদ, ইউসুফ মিজি, কলমতর মেম্বার এবং উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব আলাউদ্দিন তরুণ।
সম্মেলনের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ৫ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি সিয়াম আহমেদ।
সম্মেলনে যুবদল নেতা জুয়েল পাটোয়ারী, আরিফ আহমেদ, হাবিব, আলমগীর হোসেন, ইউনুস খোরশেদ, আল আমিন, ওমর ফারুক, আরিফ হোসেন, আজাদ, রুবেল হোসেন খাঁন, জিয়া উদ্দিন জিয়া, ফারুক হোসেন, খোরশেদ আলম লিটন, মো. ইব্রাহিম মিজি, আমান উল্যাহ এবং স্বেচ্ছাসেবক দল নেতা কামাল হোসেন, আমির মিজি, ইমাম তরফদার, আলমগীর ও শরীফসহ কয়েক শ' নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
ক্যাপশন : হাজীগঞ্জের বাকিলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দ্বিবার্ষিক সম্মেলনে বক্তব্য রাখছেন ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোশারফ হোসেন রবিন। ছবি : চাঁদপুর কণ্ঠ।








